ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

৭ টেস্ট পর সাদা পোষাকে রুবেল

ওয়েলিংটন টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না রুবেল হোসেন। অবশেষে ৭ টেস্ট পর সাদা পোষাকে ক্রাইস্টচার্চ টেস্টে ফিরলেন এ পেসার। শেষ টেস্টে শুভাশীষ রায়কে বসিয়ে অভিজ্ঞ এই পেসারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

২০১৫ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে মাঠে নেমেছিলেন তিনি। এরপর বাংলাদেশ আরও ৭টি টেস্ট খেললেও সুযোগ হয়নি রুবেলের।

অবশ্য রুবেলের টেস্ট ক্যারিয়ার খুব একটা ভালো নয়। ২৪ টেস্ট খেলে ৭৫.৯০ গড়ে মাত্র ৩২ উইকেট শিকার করেছেন তিনি। মাঝে অবশ্য বাজে ফর্ম ও ইনজুরির কারণে ছন্দে ছিলেন না তিনি। যার কারণে নিউজিল্যান্ডগামী দলেও ছিলেন না রুবেল। শহীদের ইনজুরিই মূলত ভাগ্য খুলে দেয় এই পেসারের।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে খেলা না হলেও সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন রুবেল। যেখানে দারুণ পারফরম্যান্স করে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। যার কারণে ওয়েলিংটনে না ফিরলেও ক্রাইস্টচার্চে ঠিকই সাদা পোষাকে ফিরলেন অভিজ্ঞ এই পেসার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

৭ টেস্ট পর সাদা পোষাকে রুবেল

আপডেট সময় : ০৭:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭