ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিতর্কের পর বগুড়ার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম দ্রুত পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।

জেলা প্রশাসক জানান, নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, বরং স্থানীয় মানুষের আকঙ্ক্ষাকেই অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন:

‘নতুন নাম নির্ধারণের জন্য আমরা পুনরায় গণশুনানির আয়োজন করব। এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম নির্বাচন করা হবে। পরে তা গেজেট আকারে প্রকাশ পাবে।’

এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরপরই নামকরণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করিয়েছেন। মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়।

সরকারি নামকরণে এমন পারিবারিকীকরণের বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সুশাসন ও জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এই বিতর্কিত নামগুলো পরিবর্তনের সরাসরি নির্দেশ দিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৪৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬