ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পেশাজীবি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মাহমুদ আজম।

গত ৩০ জুন মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম, সদস্য সচিব হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি শাহীন আহমেদ, অভিভাবক প্রতিনিধি সানাউর রহমান।

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী গোলাম মাহমুদ আজম দায়িত্ব পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, গোলাম মাহমুদ আজমের দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনিযুক্ত সভাপতি গোলাম মাহমুদ আজম বলেন, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আপডেট সময় : ০২:৩৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬