ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইংল্যান্ডে পর্তুগিজ তারকার বাসার দরজা ভেঙ্গে চুরি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 77

জানুয়ারির শুরুতে হ্যামস্ট্রিং চোটে পড়ে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজ। দলের সঙ্গে না থাকলেও, গত বুধবার তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটির সঙ্গে গালাতাসারের ম্যাচটি দেখতে গিয়েছিলেন। ২-০ ব্যবধানে ইংলিশ জায়ান্টদের জয়ের সাক্ষী হলেও, পরবর্তীতে আসা খবরটি সুখকর ছিল না দিয়াজের জন্য। তার অনুপস্থিতিতে বাসায় ভাংচুর ও চুরির ঘটনা ঘটেছে।

বান্ধবী ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মায়া জামাসহ বাসার বাইরে ছিলেন রুবেন দিয়াজ। তারা ম্যানচেস্টার থেকে কিছুটা দূরে চেশায়ারে বাড়ি কিনেছিলেন। যেখানে চুরির ঘটনায় দু’জনই ‘ভীষণ মর্মাহত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দাবি করা হচ্ছে ২৮ জানুয়ারি তাদের অনুপস্থিতিতে বাড়িটিতে ভাংচুর করে ঢুকে একাধিক সামগ্রী চুরি করা হয়। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

চেশায়ার পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘বুধবার ২৮ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটের কিছু পরে অ্যাল্ডারলি এজের একটি বাসায় চুরির খবর পাই। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়িতে জোরপূর্বক প্রবেশ করা হয়েছে এবং একাধিক সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।’

জানা গেছে, দিয়াজ বাড়িতে ফিরে দেখেন তার বাসার বেশকিছু রুম তছনছ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিগত সম্পত্তি বেহাত হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। গত বছরের শেষদিক থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করেছেন চেশায়ারে। দিয়াজ ম্যানচেস্টার সিটি সেন্টার ছেড়ে এখানে ওঠেন, আর জামা লন্ডন থেকে উত্তরে স্থানান্তরিত হন। এই ঘটনায় দিয়াজ ও তার বান্ধবী বেশ মর্মাহত বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ‘দ্য সান’।

ওই প্রতিবেদনে একটি সূত্র জানিয়েছে, তারা ভীষণ বিধ্বস্ত। এটি তাদের প্রথম যৌথ বাসভবন, যা তাদের কাছে খুবই বিশেষ। সৌভাগ্যক্রমে ওই সময় তাদের কেউই বাড়িতে ছিলেন না, কিন্তু ব্যক্তিগত পরিসরে এভাবে কারও প্রবেশ ও নিরাপত্তা লঙ্ঘন হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। বাড়িটি তারা খুব ভালোবাসেন, কারণ এটি খুবই শান্ত একটি গলির ভেতরে অবস্থিত, যেখানে প্রায় কোনো যান চলাচল নেই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইংল্যান্ডে পর্তুগিজ তারকার বাসার দরজা ভেঙ্গে চুরি

আপডেট সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬