ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আশার আলো নিয়ে ছুটিতে গেলেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 73

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ দল। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। পরে তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে।

এরপর আইসিসি পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশনও বাতিল করে। যে কারণে মাস খানেকের বেশি সময় ধরে থাকছে না আর আন্তর্জাতিক কোনো ম্যাচ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে।

যার ফলে দেশজুড়ে জোরেসোরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট থাকারও তেমন সম্ভাবনা নেই। নির্বাচন শেষে বিসিএল দিয়ে মাঠে ফিরবে খেলা। এরপর বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

যেহেতু বিশ্বকাপ হচ্ছে না, সামনে তাই অফুরন্ত অবসর টাইগার ক্রিকেটারদের। এর মাঝে ঘরোয়া ক্রিকেট চলবে। ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিন ওয়ানডে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।

সামনের অফুরন্ত অবসরের মাঝে গতকাল বাংলাদেশ ছেড়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট মাঠে ফিরবে বলে আশা করছি আমি।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আশার আলো নিয়ে ছুটিতে গেলেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স

আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬