ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

হেরেই গেলেন নেইমার, এবার ফেঁসে যাচ্ছেন প্রতারণা মামলায়

স্পোর্টস আপডেট ডেস্ক- বার্সেলোনায় যোগদান নিয়ে প্রতারণার অভিযোগ থেকে রেহাই পেতে নেইমারের করা আবেদন খারিজ হয়ে গেছে। এর ফলে তাকে মামলার মুখোমুখি হতে হবে। সোমবার স্পেনের একটি আদালত ব্রাজিলীয় ফরোয়ার্ডের আবেদন নাকচ করে দিয়েছেন।

২০১৩ সালে ব্রাজিলীয় ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার সময় নেইমারের প্রকৃত ট্রান্সফার ফি গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কী পরিমাণ অর্থ কাতালান ক্লাব নেইমারকে দিয়েছিল, তা আজও অপ্রকাশ্য। নেইমারের বাবা এবং বার্সার সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট যথাক্রমে সান্দ্রো রোসেল এবং যোসেফ মারিয়া বার্তোমেউও এই অভিযোগে অভিযুক্ত।

ট্রান্সফার ফি’র মধ্যস্থতাকারী ব্রাজিলের একটি সংস্থার দাবি, তাদের প্রাপ্য সম্মানী তারা পায়নি। অভিযোগ রয়েছে যে, বার্সা নেইমার ও তার বাবাকে ট্রান্সফার ফি’র বাইরেও ৪০ মিলিয়ন ইউরো দিয়েছে। যার ফলে ট্রান্সফার ফি’র পরিমাণ দাঁড়ায় ১০০ মিলিয়ন ইউরো। কিন্তু ক্লাব সত্য গোপন করে অনেক কম ট্রান্সফার ফি ঘোষণা করে।

স্পেনের একজন আইনজীবী শাস্তিস্বরূপ নেইমারের দুই বছরের কারাদণ্ড দাবি করেছেন। আর রোসেলের পাঁচ বছর কারাদণ্ড এবং ৮.৪ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করেন তিনি। ওয়েবসাইট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হেরেই গেলেন নেইমার, এবার ফেঁসে যাচ্ছেন প্রতারণা মামলায়

আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭