ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হেনস্তার শিকার হয়েছিলেন ইলিনা

বিনোদন ডেস্ক,

নিজেদের মনের ভেতরে লুকানো গোপন কষ্টের কথা অকপটে বলে দিচ্ছেন বলিউডের অভিনেত্রীরা। প্রিয়াংকা চোপড়াসহ অনেক তারকাই তাদের জীবনের ঘটে যাওয়া বাজে অভিজ্ঞাতার কথা শেয়ার করেছেন। এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ইলিনা ডিক্রুজ।

ইলিনা বলেন, তিনিও ইভটিজিং ও হেনস্তার শিকার হয়েছিলেন।

সেই অভিজ্ঞতা ছিল ভয়াবহ বলে উল্লেখ করে তিনি বলেন, সেসময় বাবা-মা সাহস জুগিয়েছিলেন পরিস্থিতির সঙ্গে লড়াই করার। তাঁদের জন্যই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম।

সম্প্রতি নিজের টুইটারে এসব কথা জানিয়েছেন ইলিনা। ইভটিজিংয়ের শিকার একটি মেয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ একটি প্রতিবেদনের লিঙ্কও পোস্ট করেন তিনি।

ওই প্রতিবেদনটিতে লেখা আছে, ‘আমি আমার প্রাক্তন প্রেমিকের কয়েকটি নোংরা এসএমএস ও ভয়েস নোট লিক করছি। সে-ই আমাকে এমনটা করতে বাধ্য করল।’

ইলিনা এই মেয়েটির প্রশংসা করে বলেন, ‘ও সাহস করে সত্যটা সবার সামনে বলতে পেরেছে। মেয়েটি যেই হোক, ওর জন্য আমার সম্মান রইল।

নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইলিনা। তিনি বলেন, এরকম হেনস্তার শিকার তাঁকেও হতে হয়েছিল। ‘ট্রমাটিক’ হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় ইলিনার পাশে দাঁড়িয়েছিলেন তাঁর মা-বাবা। সব সময় সাহস জুগিয়েছিলেন তাঁরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

হেনস্তার শিকার হয়েছিলেন ইলিনা

আপডেট সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭