ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাস্টার’ নিয়ে নেদারল্যান্ডসে উড়াল দিলেন বাঁধন-মম

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরো এক ধাপ এগোচ্ছে। নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ছবিটি উৎসবের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ জায়গা করে নিয়েছে, যা দেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে উৎসবে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন ছবির প্রধান অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান ও জাকিয়া বারী মম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে এমনটাই জানিয়েছেন বাঁধন। প্রদর্শনী শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বেও তারা দর্শকদের সঙ্গে সরাসরি অংশ নেবেন।

উৎসবকে ঘিরে বিশেষভাবে আলোচনায় রয়েছেন ছবির দুই নায়িকা আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।

সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনী নিয়ে দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ সিনেমাটি দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘মাস্টার’ নিয়ে নেদারল্যান্ডসে উড়াল দিলেন বাঁধন-মম

আপডেট সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬