ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

জন আব্রাহামের ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 145

বলিউড অভিনেতা জন আব্রাহাম বলতেই নেটিজেনদের চোখের সামনে ভেসে ওঠে সুঠাম দেহ আর গ্ল্যামারাস লুক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার কিছু ছবি দেখে রীতিমতো বড়সড় ধাক্কা খেয়েছেন অনুরাগীরা। জিসম বা ধুম ছবির সেই মাসল ম্যানকে চেনা দায়। ভাঙা গাল, কাঁচাপাকা চুল আর অনেকটা ওজন ঝরানো এক অন্য জন ধরা দিয়েছেন ক্যামেরায়।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, জনের পরনে সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট। কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। চোখের নিচে বলিরেখা আর ভেঙে যাওয়া চোয়াল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। প্রিয় অভিনেতার এমন রুগ্ণ দশা দেখে ভক্তদের মনে উদ্বেগের শেষ নেই।

অনেকের ধারণা, জন আব্রাহামের কঠোর খাদ্যাভ্যাসই হয়তো তার এই পরিবর্তনের কারণ। অভিনেতা দীর্ঘ সময় ধরে নিরামিষাশী। আবার কেউ কেউ মনে করছেন, পর্দার নতুন কোনো চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ভেঙেছেন জন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

জন আব্রাহামের ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬