ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

স্পট ফিক্সিং: আল-জাজিরার কাছে প্রমাণ চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:: সব টেস্ট খেলুড়ে দেশ স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত।কিছু দিন আগে এ খবর জানিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা।সম্প্রতি ১৫টি পাতানো ম্যাচের তালিকা প্রকাশ করে ফের হইচই ফেলে দিয়েছে চ্যানেলটি।এর মধ্যে চারটি ম্যাচের সঙ্গে জড়িত ম্যাচ গড়াপেটার আঁতুড়ঘরখ্যাত পাকিস্তান।

সেই পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে পিসিবি। তাতে আলজাজিরার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বোর্ড। তাতেই ক্ষ্যান্ত হননি পাকিস্তান ক্রিকেট কর্মকর্তারা। উপরন্তু প্রমাণও চেয়ে বসেছেন তারা।এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আলজাজিরার সদ্য প্রকাশিত তালিকায় যেসব ম্যাচে ফিক্সিংয়ের ঘটনায় পাকিস্তানের নাম উঠে এসেছে তা ভিত্তিহীন। তারা প্রমাণ দিলেই কেবল আমরা তদন্তে নামব।

বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান,সাম্প্রতিক সময়ে ফিক্সিংয়ের সঙ্গে যে পাকিস্তান জড়িত এর কোনো প্রমাণ এখনও হাজির করতে পারেনি আলজাজিরা।মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যমটির কাছে আমরা প্রমাণ চাই। তারা ভিডিও ফুটেজ দেখাতে পারলেই আমরা তদন্ত শুরু করব।আইসিসি ও আমাদের দুর্নীতিবিরোধী ইউনিট সেটি যাচাই করে দেখবে।

পিএসএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নাসির জামশেদকে ১০ বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। নির্দোষ প্রমাণে নিরপেক্ষ আদালতে আবেদন করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।তবু শেষরক্ষা হয়নি তার।গতকাল সেই শাস্তি বহাল রেখেছেন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল।একই দিনে এমন দাবি তুলেছে পিসিবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

স্পট ফিক্সিং: আল-জাজিরার কাছে প্রমাণ চায় পাকিস্তান

আপডেট সময় : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮