ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

স্ত্রীর জন্য উপোস করলেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক:: বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ স্তন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছে তাহিরার। করবা চৌথের নিয়ম অনুযায়ী, স্বামীর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য উপবাস করতে হয় স্ত্রীদের। কিন্তু এক্ষেত্রেও নিয়মটাকে উল্টে দিলেন আয়ুষ্মান।

করবা চৌথে স্ত্রীর বদলে নিজে হাতে মেহেদী পরেছেন যাতে লেখা ‘ত’ (স্ত্রীর নামের প্রথম বর্ণ)। শুধু মেহেন্দিই নয়, স্ত্রীর জন্য করবা চৌথে উপোসও করেছেন ‘বাধাই হো’ অভিনেতা। এর পর তিনি টুইটারে লেখেন, ‘তোমার জন্য উপবাস করে মজাই লাগছে।’

ক্যানসারে আক্রান্ত স্ত্রীর সুস্থ শরীর ও দীর্ঘায়ু চেয়েই এই কাজ করেছেন আয়ুষ্মান, এমনটাও জানিয়েছেন। তিনি বলেন, ও এবার উপোস করতে পারবে না, কিন্তু আমি পারব।

চিকিৎসার পরিভাষায় তাহিরার যে ব্রেস্ট ক্যানসারে হয়েছে, তাকে বলা হয় ‘স্টেজ জিরো ব্রেস্ট ক্যানসার’। তাহিরার স্তনে ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যানসার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে ক্যানসার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনও অংশেই।

চিত্রনাট্যকার তাহিরা এর আগে ‘টফি’ নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। রেডিও প্রোগ্রামার হিসাবেও তিনি বেশ সফল। নিজেই স্তনের ক্যানসারের খবর ইনস্টাগ্রামে বেশ ইতিবাচক ভঙ্গিতেই শেয়ার করেছিলেন তাহিরা।

এদিকে, আয়ুষ্মানের দুটি ছবি ‘অন্ধাধুন’ ও ‘বাধাই হো’-ও সাফল্যের সঙ্গে চলেছে প্রেক্ষাগৃহে। এই যুগল গাঁটছড়া বেঁধেছেন ২০১১ সালে। তাদের দুই সন্তানও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

স্ত্রীর জন্য উপোস করলেন আয়ুষ্মান খুরানা

আপডেট সময় : ১২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮