স্পোর্টস ডেস্ক:: সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের একান্ত ইচ্ছা ছিল সিলেটের উন্নয়নের অন্যতম রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম সাইফুর রহমানের। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন তিনি।
তৎকালীন বিসিবি কর্তাদের সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে বলেন।সে সময় বিসিবির একটি প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করে তাকে জানান এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের না হওয়ায় ম্যাচ আয়োজন সম্ভব নয়।
এর পরিপ্রেক্ষিতে সাইফুর রহমান সিলেটে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেন। দ্রুত মাঠের জায়গা দেখার জন্য বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে নির্দেশ দেন।আরিফ একাধিক জায়গা দেখালেও লাক্কাতুরা চা বাগানের টিলাঘেরা জায়গাটি তিনি পছন্দ করেন।শুরু হয় ভূমি অধিগ্রহণের কাজ।সেই ধারাবাহিকতায় আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ।
প্রতিনিধির নাম 






