ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সালমানের সঙ্গে দেখা করতে আগ্রহী জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক |

অ্যাকশন-কমেডি ছবি ‘কুংফু ইয়োগা’য় ‘দাবাং’ ছবির খলনায়ক সনু সুদকে নেওয়ায় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় সুপারস্টার জ্যাকি চ্যানকে সম্প্রতি টুইটারে ধন্যবাদ দিয়েছেন সালমান খান। তাই আনন্দিত সনু।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘দাবাং’ ছবির ভিলেন ছেড়ি সিং চরিত্রে অভিনয় করেন সনু সুদ। গত ১৭ জানুয়ারি সল্লু টুইটারে লিখেছেন, ‘এ ছবি (কুংফু ইয়োগা) আমার ছেড়ি সিংকে দেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকি চ্যান। খুব ভালো লাগছে।’ ছবিটির ট্রেলারও শেয়ার করেছেন তিনি।

টুইটটি ‘রাশ আওয়ার’ তারকা জ্যাকি চ্যানের চোখ এড়ায়নি। তাই ইনস্টাগ্রামে এক ভিডিওতে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘নমস্তে সালমান। আমার ভাইকে নিয়ে ভারতে এসে তোমার সঙ্গে দেখা করবো।’ এ ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সালমানকে উদ্দেশ্য করে ক্যাপশনে সনু সুদ লিখেছেন, ‘ভারতে শিগগিরই দেখা হবে। পান্ডেজি আমরা আসছি।’

স্ট্যানলি টঙ পরিচালিত ‘কুংফু ইয়োগা’য় বলিউডের দুই অভিনেত্রী দিশা পাটানি আর আমিরা দাস্তুরকেও দেখা যাবে। এর চিত্রায়ন হয়েছে আইসল্যান্ড ও ভারতের জয়পুরে। এ ছবিতে জ্যাকি চ্যান থাকছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক চরিত্রে। দিশার চরিত্রটি ইতিহাসের ছাত্রীর। দু’জনে মিলে তিব্বতে গুপ্ত ধনদৌলত আবিষ্কারের অভিযানে নামেন।

জ্যাকি চ্যান ও সনু সুদ (ছবি: সংগৃহীত)চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কুংফু ইয়োগা’। আগামী ২৮ জানুয়ারি চীনে মুক্তি পাবে এটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সালমানের সঙ্গে দেখা করতে আগ্রহী জ্যাকি চ্যান

আপডেট সময় : ০৬:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭