ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সাকিবের বলে আক্ষেপ কাটালেন মিরাজ

ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের বল মাঠে গড়ালো। আধা ঘণ্টা দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। হেনরি নিকলস ও টিম সাউদি নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নেওয়ার খুব কাছাকাছি ছিলেন। এমন সময় সাকিব আল হাসান তার দিনের তৃতীয় ওভারে সাউদিকে ফিরিয়ে বাংলাদেশের উইকেট উদযাপনের উপলক্ষ্য তৈরি করেন। অবশ্য আর কোনও উইকেট না হারিয়ে লিড নিয়েছে স্বাগিতকরা। ৮ উইকেটে ৩১৫ রান করেছে নিউজিল্যান্ড।

সাউদির উইকেট শিকারি হতে পারতেন কামরুল ইসলাম রাব্বি। ১৫ রানে সাউদির ক্যাচটি নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে জীবন পাওয়ার দুই ওভার পরই সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ তোলেন সাউদি। ১৭ রানে থামে তার ইনিংস। এটি সাকিবের চতুর্থ উইকেট। দ্বিতীয় দিন শেষ সেশনে তিনি তিনটি উইকেট নেন।

সকাল সকাল আরেকটি জীবন পায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের বলে ৭ রানে নেইল ওয়াগনারের তুলে দেওয়া বলটি হাতে নিলেও ধরে রাখতে পারেননি রাব্বি। এক বল পরে তাসকিনের এলডবিডব্লিউর আবেদনে ওয়াগনারকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে বেঁচে যান কিউই ব্যাটসম্যান।
উল্লেখ্য বৃষ্টিতে ভিজে পরিত্যক্ত হয়েছে টেস্টের তৃতীয় দিনের খেলা। রবিবার রাতেও এখানে বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশ এখানে এখন এই রোদেলা, এই মেঘলা। তবে আজ এখানে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসে নেই। থেমে থেমে দমকা বাতাস বইছে।

নিউজিল্যান্ড সফরের শেষ খেলা শেষ এই টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনে বাংলাদেশ ২৮৯ রানে অলআউট হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিনে বোলাররা অনেক ভালো বল করাতে, শেষ বিকেলে বিশেষ সাকিব ঝলকে টেস্টের মোমেন্টাম তৈরি হয় অতিথিদের পক্ষে। কিন্তু রবিবার দিনভর টানা বৃষ্টিতে একটি বলও মাঠে না গড়ানোয় সেই মোমেন্টাম ক্ষতিগ্রস্ত হয়। নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান।

আজ দিনের শুরুর সেশনে বাংলাদেশের বোলাররা যদি দ্রুত প্রতিপক্ষের তিন উইকেট নিতে পারেন ব্যাটসম্যানরা যদি সূচনা করতে পারেন ভালো তবেই ম্যাচ আবার ঘুরতে পারে বাংলাদেশ দলের পক্ষে। এরজন্যে সবার চোখ এখন প্রথম সেশনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সাকিবের বলে আক্ষেপ কাটালেন মিরাজ

আপডেট সময় : ০৫:২৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭