ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সময়ের চোরাবালি

সময়ের চোরাবালিতে থেমে গেছে জীবন,
জীবনের তরে কতজনারে করেছি আপন।
আপনারে লয়ে সময়ের সাথে করিনি সঞ্চালন ,
আপনজনেরা ঠুটেছে আজ সকল বন্ধন।
আড্ডার ছলে কাটিয়েছি কত সময়,
সংসারের মোহে সময়ের অপচয় করিয়াছি অহরহ।
সকলের তরে সময়ের হিসাব অতি সূক্ষ্ম,
অবচেতন মন করিয়াছে সময়ের অবক্ষয়।
অভিষারে জৈবিক লালসা করিয়াছি কাল ক্ষেপণ,
কলুষিত চিত্ত করিয়াছে সময়ের পতন।
হিতাহিত জ্ঞান শূন্য করিয়া মিথ্যা আস্ফালন,
অস্থায়ী বসুমতিতে কে হবে কার আপন।
ধাবমান অফুরন্ত সময় বহিতেছে নিরলস,
কিঞ্চিত পরিমাণ দিয়েছে মোরে তার পরশ।
স্বল্প পরশে উদ্বেলিত চিত্ত করেনি হিসাব,
নির্বোধ জীবন আজি পাইয়াছে সময়ের অভিশাপ।
ক্ষণ জনমে করিনি সময়ের সদ্ব্যবহার,
ভেবেছি জীবনের গতি থাকিবে সমান্তরাল।
সময়ের কিঞ্চিত পরশে রাঙ্গিয়েছি জীবনের অলিগলি,
বে হিসেবি জীবন থেমে গেছে আজ সবই সময়ের চোরাবালি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সময়ের চোরাবালি

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সময়ের চোরাবালিতে থেমে গেছে জীবন,
জীবনের তরে কতজনারে করেছি আপন।
আপনারে লয়ে সময়ের সাথে করিনি সঞ্চালন ,
আপনজনেরা ঠুটেছে আজ সকল বন্ধন।
আড্ডার ছলে কাটিয়েছি কত সময়,
সংসারের মোহে সময়ের অপচয় করিয়াছি অহরহ।
সকলের তরে সময়ের হিসাব অতি সূক্ষ্ম,
অবচেতন মন করিয়াছে সময়ের অবক্ষয়।
অভিষারে জৈবিক লালসা করিয়াছি কাল ক্ষেপণ,
কলুষিত চিত্ত করিয়াছে সময়ের পতন।
হিতাহিত জ্ঞান শূন্য করিয়া মিথ্যা আস্ফালন,
অস্থায়ী বসুমতিতে কে হবে কার আপন।
ধাবমান অফুরন্ত সময় বহিতেছে নিরলস,
কিঞ্চিত পরিমাণ দিয়েছে মোরে তার পরশ।
স্বল্প পরশে উদ্বেলিত চিত্ত করেনি হিসাব,
নির্বোধ জীবন আজি পাইয়াছে সময়ের অভিশাপ।
ক্ষণ জনমে করিনি সময়ের সদ্ব্যবহার,
ভেবেছি জীবনের গতি থাকিবে সমান্তরাল।
সময়ের কিঞ্চিত পরশে রাঙ্গিয়েছি জীবনের অলিগলি,
বে হিসেবি জীবন থেমে গেছে আজ সবই সময়ের চোরাবালি।