ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
কেউ একজন ভালবেসেছে

কেউ একজন ভালবেসেছে

নির্জন কক্ষে আবদ্ধ বন্দি,
প্রতীক্ষায় মুক্তির সন্ধি,
কতকাল গেল চলি,
কত বসন্ত দিলাম বলি।
তবু প্রহর গুনি প্রতিক্ষণে,
নির্লিপ্ত থাকি তব স্মরণে।
মোরস্বরলিপি আজ বেসুরে বাজে,
তব হিয়ার ইন্দ্রিয়ের মাঝে,
হৃদয়ের ক্রন্দন হৃদয়ের মাঝে,
চোখের জল শুকিয়ে গেছে,
পড়েনা আর কপোল বেয়ে।
দুর্ভেদ্য প্রাচীর হবে চিরচির,
ভেস্তে যাবে সমস্ত ফন্দিফিকির,
শুধু তোমার মনের দেয়াল,
রেখে দিলে চিরকাল,
আমার জন্য অনন্তকাল- মহাকাল।
আমি আরব্য বেদুইন,
তব প্রেমে হতে চাই পরাধীন,
পড়িব প্রেমের শিকল বেরি
তব প্রেমের, যুগ যুগ ধরি।
কোন কালে যদি পড়ে মনে,
ঘৃণা রাখিও না চোখ বন্ধ করে,
শুধু বলি ও ফিস ফিসিয়ে,
বাতাসের কানে কানে,
কেউ একজন ভালোবেসেছে।।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেউ একজন ভালবেসেছে

কেউ একজন ভালবেসেছে

আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নির্জন কক্ষে আবদ্ধ বন্দি,
প্রতীক্ষায় মুক্তির সন্ধি,
কতকাল গেল চলি,
কত বসন্ত দিলাম বলি।
তবু প্রহর গুনি প্রতিক্ষণে,
নির্লিপ্ত থাকি তব স্মরণে।
মোরস্বরলিপি আজ বেসুরে বাজে,
তব হিয়ার ইন্দ্রিয়ের মাঝে,
হৃদয়ের ক্রন্দন হৃদয়ের মাঝে,
চোখের জল শুকিয়ে গেছে,
পড়েনা আর কপোল বেয়ে।
দুর্ভেদ্য প্রাচীর হবে চিরচির,
ভেস্তে যাবে সমস্ত ফন্দিফিকির,
শুধু তোমার মনের দেয়াল,
রেখে দিলে চিরকাল,
আমার জন্য অনন্তকাল- মহাকাল।
আমি আরব্য বেদুইন,
তব প্রেমে হতে চাই পরাধীন,
পড়িব প্রেমের শিকল বেরি
তব প্রেমের, যুগ যুগ ধরি।
কোন কালে যদি পড়ে মনে,
ঘৃণা রাখিও না চোখ বন্ধ করে,
শুধু বলি ও ফিস ফিসিয়ে,
বাতাসের কানে কানে,
কেউ একজন ভালোবেসেছে।।