ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘রক্ত ভাসা স্বাধীনতা’

কবি বজলুর রশীদ চৌধূরী
বর্গী-তুর্কী-ফার্সী গেল-গেল কত সুলতান,
মগ্-মারাঠা-বৃটিশ গেল-আইল পাকিস্তান।
রাজা-বাদশাহ্ বদল হয়-মোদের বদল নাই,
এক শাসক ছেড়ে গেলে-আরেক শাসক পাই।
বাবা-দাদা কত গেলেন-একই নির্যাতন,
এ সব কথা কইতে আর-চায়না পূড়া মন।
কত মন্ত্রীর তাবেদার আর কত রাজার দাসী,
কত পায়ে বেড়ি লইলাম-কত গলায় ফাঁসী।
কত হাতের কিল্ চড়-কত পায়ের লাথি,
নিরালাতে বসে বসে কাঁদি, দিবা-রাতি।
কারায় কারায় নিখোঁজ রইলাম-হাতে পায়ে শিকল,
স্বাধীনতার আশে থাকি-মুছে চোখের জল।
ধরে ধরে নিয়ে যায়-করে কত শোষন,
ঘরে ঘরে লুঠে নেয়-নারীর আসল ভূষন।
দুঃখে-শোকে জীবন যায়-নাহি পূরে আশ,
গোলামীর জিঞ্জির পরে-থাকি কারাবাস।
মুখের ভাষা রক্ষা করতে-রক্তে ভাসে দেশ,
মিছিলে মিছিলে চলে আসি একাত্তরের শেষ।
সত্তর সনে গনভোট-সাতই ডিসেম্বর,
বিজয় পেল বাংলার মানুষ-বঙ্গবন্ধুর বর।
অগ্নিঝরা সাতই মার্চ বঙ্গবন্ধুর ডাকে,
জেগে উঠে বীর বাঙ্গালী-বাংলার বাঁকে বাঁকে।
“এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”
পচিশ মার্চ ভয়াল রাত ঘোর অন্ধকার
নির্বিচারে মানুষ মারে পাক্-হানাদার।
ছাব্বিশ মার্চ মেজর জিয়া স্বাধীন বাংলা কয়,
বঙ্গবন্ধুর শ্লোগান ‘বাংলা করবো জয়।
বীর বাঙ্গালী গর্জে উঠে অস্ত্র তুলে হাতে,
পূরো নয় মাস যুদ্ধ করে হানাদারের সাথে।
অবশেষে বিজয় পেলাম-ষোল ডিসেম্বর,
কত সাথী শহীদ হল-ফিরলনা আর ঘর।
ছেলে হারা, স্বামী হারা, পিতা হারা সন্তান,
পচাঁ গন্ধে বাতাস ভারী-নাইরে বাসস্থান।
রক্ত ভাসা স্বাধীনতা-অঙ্গেঁ অঙ্গেঁ দাগ,
সব হারায়ে তোমায় পেলাম-ইহাই বড় ভাগ।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

http://bazlurusa.blogspot.com

Email: bazlurusa@gmail.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘রক্ত ভাসা স্বাধীনতা’

আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

কবি বজলুর রশীদ চৌধূরী
বর্গী-তুর্কী-ফার্সী গেল-গেল কত সুলতান,
মগ্-মারাঠা-বৃটিশ গেল-আইল পাকিস্তান।
রাজা-বাদশাহ্ বদল হয়-মোদের বদল নাই,
এক শাসক ছেড়ে গেলে-আরেক শাসক পাই।
বাবা-দাদা কত গেলেন-একই নির্যাতন,
এ সব কথা কইতে আর-চায়না পূড়া মন।
কত মন্ত্রীর তাবেদার আর কত রাজার দাসী,
কত পায়ে বেড়ি লইলাম-কত গলায় ফাঁসী।
কত হাতের কিল্ চড়-কত পায়ের লাথি,
নিরালাতে বসে বসে কাঁদি, দিবা-রাতি।
কারায় কারায় নিখোঁজ রইলাম-হাতে পায়ে শিকল,
স্বাধীনতার আশে থাকি-মুছে চোখের জল।
ধরে ধরে নিয়ে যায়-করে কত শোষন,
ঘরে ঘরে লুঠে নেয়-নারীর আসল ভূষন।
দুঃখে-শোকে জীবন যায়-নাহি পূরে আশ,
গোলামীর জিঞ্জির পরে-থাকি কারাবাস।
মুখের ভাষা রক্ষা করতে-রক্তে ভাসে দেশ,
মিছিলে মিছিলে চলে আসি একাত্তরের শেষ।
সত্তর সনে গনভোট-সাতই ডিসেম্বর,
বিজয় পেল বাংলার মানুষ-বঙ্গবন্ধুর বর।
অগ্নিঝরা সাতই মার্চ বঙ্গবন্ধুর ডাকে,
জেগে উঠে বীর বাঙ্গালী-বাংলার বাঁকে বাঁকে।
“এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”
পচিশ মার্চ ভয়াল রাত ঘোর অন্ধকার
নির্বিচারে মানুষ মারে পাক্-হানাদার।
ছাব্বিশ মার্চ মেজর জিয়া স্বাধীন বাংলা কয়,
বঙ্গবন্ধুর শ্লোগান ‘বাংলা করবো জয়।
বীর বাঙ্গালী গর্জে উঠে অস্ত্র তুলে হাতে,
পূরো নয় মাস যুদ্ধ করে হানাদারের সাথে।
অবশেষে বিজয় পেলাম-ষোল ডিসেম্বর,
কত সাথী শহীদ হল-ফিরলনা আর ঘর।
ছেলে হারা, স্বামী হারা, পিতা হারা সন্তান,
পচাঁ গন্ধে বাতাস ভারী-নাইরে বাসস্থান।
রক্ত ভাসা স্বাধীনতা-অঙ্গেঁ অঙ্গেঁ দাগ,
সব হারায়ে তোমায় পেলাম-ইহাই বড় ভাগ।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

http://bazlurusa.blogspot.com

Email: bazlurusa@gmail.com