ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সমকামী গল্পের সিনেমা ‘কা বডিস্কেপস’র সেন্সর আটকে গেল

বিনোদন ডেস্ক:: সম্প্রতি ভারতীয় সেন্সরবোর্ড ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র সেন্সরশীপ আটকে দিয়েছে। এবার সেন্সরবোর্ডের টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।

‘কা বডিস্কেপস’ সিনেমার মূল বিষয় সমকাম। আর সে কারণেই ছবির মুক্তি আটকে দেওয়া হয়েছে। সেন্সরবোর্ড ছবিটি আটকে দেওয়ার কারণ হিসেবে লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিনেমায় হোমোসেক্সুয়াল রিলেশনশিপকে প্রাধান্য দিয়ে তা তুলে হয়েছে।’

গত বৃহস্পতিবার ফেসবুকে পরিচালক জায়ান চেরিয়ান লিখেছেন, সেন্সরবোর্ডের চেয়ারপার্সন মিস্টার পহলাজ নিহালনি আমার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন।

সেন্সর বোর্ডের চিঠিতে আরও জানানো হয়েছে, এই ছবি হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছে। সমকাম সম্পর্ককে খুব খারাপ ভাবে দেখানো হয়েছে। পরোক্ষ ভাবে এক হিন্দু সংগঠনের কাজকর্ম দেখানো হয়েছে, তাদের অনুমতি না নিয়েই। সব মিলিয়ে কোনও ভাবেই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই ফের সেন্সর কর্তাদের চোখ রাঙানি নিয়ে সরব সিনে দুনিয়া। প্রশ্ন উঠেছে, কোনটা দেখা উচিত, আর কোনটা নয় সেটা তো দর্শকরাই বিচার করবেন। ইন্ডিয়া ডটকম, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সমকামী গল্পের সিনেমা ‘কা বডিস্কেপস’র সেন্সর আটকে গেল

আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭