ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না দীপিকা!

বিনোদন ডেস্ক:: বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করছেন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেই হিসেবে বিয়ের বাকি অল্প কিছু দিন। সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষ।

আর এমনই সময়ে জানা গেলো এক ভিন্ন খবর। দীপিকা পাড়ুকোন নাকি তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না। আর এজন্যই নাকি রণবীর সিং নতুন করে অ্যাপার্টমেন্ট কিনেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু দিন আগেই রণবীর সিং মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টের দুটো ফ্লোর একসঙ্গে কিনেছেন। যার একটিতে থাকবেন রণবীরের বাবা-মা জগজিৎ সিং ভবানি ও অঞ্জু ভবানি এবং রণবীরের বোন ঋত্বিকা ভবানি। আর অন্য ফ্লোরে স্ত্রী দীপিকাকে নিয়ে থাকবেন রণবীর।

যদিও এমন ইচ্ছে ছিলো না রণবীরের। তবুও দীপিকার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তিনি এই ব্যবস্থা করেছেন। রণবীরের ইচ্ছা ছিলো, বিয়ের পর তার বাবা-মায়ের পুরনো বাড়িতেই থাকবেন। পরিবারকে নিয়ে একসঙ্গে সংসার করবেন।

কিন্তু দীপিকা সায় দেননি। দীপিকার মতে, একসঙ্গে থাকতে গেলে কোনো ছোট-খাটো ব্যাপার নিয়েও মনোমালিন্য হয়ে যেতে পারে। আর সুখের সংসারে তিনি কোনো ঝামেলা চান না। তাই কিছুটা আলাদা থাকাই শ্রেয় বলে মনে করেন দীপ্পি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না দীপিকা!

আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮