স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে অ্যাথলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপায় নিজেদের প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রেখেছে সেভিয়া।
বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। ১৪ মিনিটে জোভেতিচের শট বিলবাওয়ের গোলরক্ষক ইরাইজোজ ঠেকিয়ে দিলে ফিরতি বলে শট করে দলের লিড এন দেন ইবোরা।
তবে পুরো ম্যাচে বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ মিস করেছে সেভিয়া। একই ঘটনা ঘটেছে বিলবাওয়ের সঙ্গেও। ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং রক্ষণভাগের দৃঢ়তায় কোন দলই আর গোল করতে পারেনি। ওই এক গোলের ব্যবধান নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে দু’দল।
এই ম্যাচে জয়ের পর ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে সেভিয়া। রিয়াল মাদ্রিদকে হটিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা আছে সবার উপরে। তবে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে মাদ্রিদের অবস্থান দ্বিতীয়তে।
প্রতিনিধির নাম 





