ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

লিভারপুলের দুঃস্বপ্নের রাত

ক্রীড়া প্রতিবেদক,
ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার এফএ কাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল লিভারপুলের। চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে দ্বিতীয় সারির দল উলভারহ্যামটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিল অল রেডসরা।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। প্রথম মিনিটে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন রিচার্ড স্টিয়ারম্যান। বিরতিতে যাওয়ার আগে আন্দ্রে ওয়েম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ওয়ান্ডারার্স।

২-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু কিছুতেই গোলের সুযোগ তৈরি করতে পারে না দলটি।

শেষ মুহূর্তে ওরিজির গোলে ব্যবধান কমায় লিভারপুল। তাতে অবশ্য হার এড়াতে পারেনি। নির্ধারিত সময় আর কোনো গোল করতে পারেনি দলটি। যে কারণে ২-১ গোলে হেরে ছিটকে যায় লিভারপুল।

এ নিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল ক্লপের ছাত্ররা। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে সোয়ানসি সিটি ও লিগ কাপের সেমিতে সাউথ্যাম্পটনের পরাজিত হয়েছিল লিভারপুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

লিভারপুলের দুঃস্বপ্নের রাত

আপডেট সময় : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭