ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

লম্বা সফর শেষে দেশের মাটিতে ফিরে প্রতিক্রিয়া জানালেন টাইগাররা

স্পোর্টস আপডেট ডেস্ক-

তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার ঝক্কি কাটিয়ে আজ বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে টাইগারবাহিনী। প্রায় দেড় মাস দেশের বাইরে থাকার পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব-তামিমরা।

ফলাফলের দিক থেকে দুঃস্বপ্নের নিউজ জিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিমানবন্দরে নেমে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল উপস্থিত সাংবাদিকদের জানান, খারাপ খেলেছি স্বীকার করছি, তবে এটা নিয়া পড়ে থাকলে ত হবে না। সামনে ইন্ডিয়া সিরিজ আছে; সবাই বসে ওয়ার্ক আউট করতে হবে।

নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে ম্যাচ, সম-সংখ্যক টোয়েন্টি ম্যাচ এবং দুইটি টেস্ট ম্যাচ হারে।
নিউজিল্যান্ডের সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। তাই সব মিলিয়ে বেশ লম্বা সময় ধরেই দেশের বাইরে ছিলেন টাইগাররা। তবে ঢাকায় ফিরেই ফুরসত মিলছে না তাদের। আগামী ২ ফেব্রুয়ারি ভারত উড়ে যাবে তারা। ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে দলটি। একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে হায়দারাবাদে। তাই এর আগে ৩০ জানুয়ারি সব ক্রিকটারকে অনুশীলনে ডাকা হয়েছে।

প্রসঙ্গত, শুরুতে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছিলেন ২৩ জনের দল। এরপর হাথুরুসিংহের দল কিউইদের মাঠে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলেছে। অবশ্য সীমিত ওভার ক্রিকেট খেলেই দেশে ফিরে আসেন বেশ কয়েকজন ক্রিকেটার।

কোচিং স্টাফদের মধ্যে কেবলমাত্র পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দলের সঙ্গে ফিরেছেন। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন দলের সঙ্গে আসেননি। ছুটি কাটিয়ে ভারত সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা।

অন্যদিকে ইনজুরির কারণে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক দেশে ফিরেছেন সপ্তাহখানেক আগেই। আর টেস্ট শুরু হওয়ার আগে ফিরে এসেছেন সীমিত ওভারের সিরিজে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

লম্বা সফর শেষে দেশের মাটিতে ফিরে প্রতিক্রিয়া জানালেন টাইগাররা

আপডেট সময় : ০২:২৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭