ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মোশাররফ-জুঁই দম্পতি ছাড়াছাড়ির গল্প!

ঢাকা: বিয়েটা তাদের প্রেম করেই। সম্পর্কও বেশ ভালো। বছর কয়েক ধরে এক সাথেই মিডিয়াতে কাজ করছেন। কিন্তু জানা গেল সুখের সংসারে আর বনিবনা হছে না মোশাররফ-জুঁই দম্পতির। একঘেয়ে জীবন নিয়ে নাকি দু’জনই অতীষ্ট।

তবে এখন? কপালে ভাঁজ পড়া পাঠকদের স্বস্তি আনতে বলা যেতে পারে এটি একটি নাটকের গল্প। মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি অভিনীত নাটক ‘দেয়ালহীন দরজা’ নাটকে দেখা যাবে, একঘেয়ে জীবন নিয়ে অতীষ্ট সময় পার করছেন দু’জন । ৫ বছর কেটেছে, বাকিটা জীবন হয়ত আর একসঙ্গে থাকা যাবে না!

মাসুম স্ত্রী নিলুকে ডিভোর্স দিয়ে মুক্তি পেতে চায়। কিন্তু দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধ কীভাবে করবে? ডিভোর্সের চিন্তা বাদ দিয়ে নিরবে সহ্য করে যাচ্ছে। এদিকে নিলুও ডিভোর্স চায়। কিন্তু সে যাবে কোথায়? ভাইদের সংসারে গিয়ে থাকা সম্ভব নয়।

মাসুমের গল্প শুনে এগিয়ে আসে এক বন্ধু। মাসুমকে তার অফিসে জয়েন করতে বলে। বিনিময়ে এখনই তাকে দশ লক্ষ টাকা দিতে রাজি হয়। ওদিকে নিলুরও একটা এনজিওতে ভালো একটা চাকরি ঠিক হয়।

দু’জন মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঝগড়া আগের মতো তীব্র হয় না। ঝগড়ার সময় দু’জনই ভাবে ক’দিন পরতো ছাড়াছাড়ি হয়েই যাবে, ঝগড়া করে কী হবে! এতে দু’জনের মধ্যে সরি বলার ও ভুল স্বীকার করার প্রবণতা তৈরি হয়। একটা সময় দু’জনই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

‘দেয়ালহীন দরজা’ নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু ও শামস্ করিম পরিচালনা করেছেন।

এটি ১৯ জানুয়ারি রাত ৮ টা ১০ মিনিটে প্রচার হবে আরটিভিতে। নাটকে আরও অভিনয় করেছেন সুজাত, শিমুল শুভেচ্ছা, জুয়েল হাসান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মোশাররফ-জুঁই দম্পতি ছাড়াছাড়ির গল্প!

আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭