ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মেসির ‘বাথরুম’ নিয়ে বক্তব্য পাল্টে ফেললেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক:: ‘মেসি হয়তো মাঠে তার সতীর্থদের সঙ্গে কথা বলে থাকতে পারে। কিন্তু ম্যাচের আগে তাদের সঙ্গে কথা বলার চেয়ে সে প্লে স্টেশনে গেমস খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকে। আমার পক্ষে এই বিষয়টি নিয়ে কথা বলা ঠিক না। কিন্তু ম্যাচের আগে যখন একজন খেলোয়াড় ২০ বার করে বাথরুমে যায়,তাহলে সে কিসের অধিনায়ক!’

লিওনেল মেসির নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করতে গিয়ে এমন অদ্ভুত ভাষ্যই দিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা; যা মোটেও ভালোভাবে নেননি মেসির পরিবার ও তার ভক্তরা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া সেই ম্যারাডোনাকেই উল্টো ধুয়ে দিয়েছেন তারা।

কেউ কেউ ৫৭ বছর বয়সী ম্যারাডোনাকে ‘অজ্ঞ’, ‘মাদকাসক্ত’ বলতেও ছাড়েননি। এদের মধ্যে আছেন মেসির কাজিন ম্যাক্সি বিয়ানকুচ্চিও, যিনি পরিচিত ‘এল প্রিমো দে মেসি’ বা ‘মেসির খালাতো ভাই’ নামে। এমন পাল্টা আক্রমণে এবার ভোলই পাল্টে ফেললেন ম্যারাডোনা।

মেসির ‘বাথরুম’ নিয়ে বক্তব্য পাল্টে ফেলে ম্যারাডোনা বলছেন,আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির সঙ্গে তার খুব গভীর বন্ধুত্ব আছে।উদ্দেশ্যমূলকভাবে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করতে তার কথার ভুল ব্যাখ্যা করেছেন সংবাদকর্মীরা।

এ নিয়ে মেক্সিকোর দ্বিতীয় সারির দল ডোরাদেস দে সিনালোয়ার বর্তমান কোচ ম্যারাডোনার ভাষ্য, ‘আমি জানি লিওনেল মেসি কী! আমি এও জানি সে বিশ্বের সেরা। যদি ২০ জন খেলোয়াড় মিলে ম্যাচের আগে বাথরুমে যায়, তবুও আমি মেসির নাম উচ্চারণ করব না।’

‘কেউ কেউ আমাকে মেসির বিপক্ষে দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। কিন্তু তারা এটা কখনোই পারবে না। কখনোই না। মেসির সঙ্গে আমার বন্ধুত্বটা আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) যা লেখেন তার চেয়েও বড়। আমি বলব, মেসি বিশ্বের সেরা।’ যোগ করেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ফুটবলার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মেসির ‘বাথরুম’ নিয়ে বক্তব্য পাল্টে ফেললেন ম্যারাডোনা

আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮