ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘মুসলিম অভিনেতার অস্কার জয় রাজনৈতিক’

বিনোদন ডেস্ক:: 
বিশ্বে প্রথম মুসলিম হিসেবে এবার অস্কার জিতেছেন মাহেরশালা আলি। মুনলাইট ছবিতে একজন মাদক বিক্রেতার ভূমিকায় অভিনয় করে সেরা সহ-অভিনেতার অস্কার জিতেছেন তিনি। তার অস্কার প্রাপ্তি নিয়ে হলিউডে এবং গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিষয়টি নিয়ে বোদ্ধা এবং দর্শকদের মধ্যেও আছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। খবর বিবিসি’র

নিউ ইয়র্কভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আনোয়ার শাহাদাত মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিরই অংশ। দেশটির রাজনীতিতে যখনই কোন বড় বিরোধ, দ্বিমত বা উত্তেজনা সৃষ্টি হয়, তখন লিবারেলরা সেটি ‘কনপেনসেট’ করে হলিউডের মাধ্যমে। ৯/১১ এর পরের বছরই প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কার জিতেছিলেন হ্যালি বেরি। একইভাবে এ বছর প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী ও মুসলিম বিরোধী নানা বক্তব্য এবং পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে, তারই এক ধরণের সান্ত্বনা দেয়া হয়েছে বলে মনে করেন শাহাদাত। কারণ অ্যামেরিকার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে হলিউড, যেখানে সমাজের বহি:প্রকাশ ঘটে। ফলে সেখান থেকে সমাধান খোঁজার চেষ্টা করা হয়।

এ ছাড়া তিনি আরো উল্লেখ করছিলেন, গত বছরের অস্কার পুরস্কারে শ্বেতাঙ্গ প্রাধান্যের কারণে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফলে এ বছর সে সমালোচনা যাতে না হয়, সেজন্য আগে থেকেই ধারণা করা হচ্ছিল কৃষ্ণাঙ্গদের একটি প্রাধান্য থাকবে। কৃষ্ণাঙ্গ মানুষদেরই একটি গল্প নিয়ে বানানো হয়েছে মুনলাইট সিনেমাটি। এতে মাদক বিক্রেতার ভূমিকায় অভিনয় করা মাহেরশালা আলির জন্ম ক্যালিফোর্নিয়ায় ১৯৭৪ সালে। ১৭ বছর আগে ১৯৯৯ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ২০০১ সালে আহমদী মুসলিম হিসেবে যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘মুসলিম অভিনেতার অস্কার জয় রাজনৈতিক’

আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭