ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মাঠে ফুটবল খেললেন মন্ত্রী

মাগুরা প্রতিনিধি:
দীর্ঘদিন পর মাঠে নামলেন বাংলাদেশ জাতীয় দলের কৃতি ফুটবলার আরিফ খান জয়। মাগুরা স্টেডিয়ামে শুক্রবার বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় আসাদুজ্জামান ফুটবল একাডেমির পক্ষে মাঠে নামেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।

মাগুরায় ঢাকার আবাহনি-মোহামেডানসহ দেশের খ্যাতনামা ১২টি ফুটবল দলকে নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশ নেয় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এবং ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে উপমন্ত্রী সাবেক কৃতি ফুটবলার আরিফ খান জয় মাগুরা দলের হয়ে মাঠে নামেন। তিনি কোনো গোল না পেলেও তার দল ২-০ গোলের ব্যবধানে ঝিনাইদহ ফুটবল দলকে হারিয়েছে।

মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমির সহযোগিতায় এবং বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নামিল আহমেদ এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাগুরা স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী বাকি ৮টি দল হচ্ছে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দল, যশোর নূর ইসলাম ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার শুভ সকাল এসসি, কুষ্টিয়া জেলা ফুটবল দল, গোপালগঞ্জ আবাহনি ক্রীড়া চক্র, খুলনা এসবি আলি ফুটবল একাডেমি এবং টাঙ্গাইলের আরিয়ান স্পোটিং ক্লাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মাঠে ফুটবল খেললেন মন্ত্রী

আপডেট সময় : ১২:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭