ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘মাঙ্কিগেট’ প্রসঙ্গ, ক্যারিয়ার ধ্বংসের কারণ জানালেন সাইমন্ডস

স্পোর্টস ডেস্ক:: ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে যেয়ে মেলবোর্নে প্রথম টেস্টে ৩৩৭ রানে হেরেছিল অনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারত।আর সিডনিতে দ্বিতীয় টেস্ট রচিত হয়েছিল ক্রিকেটের কালো অধ্যায়! মাঙ্কিগেট বিতর্কে তোলপাড় হল পুরো ক্রিকেট বিশ্ব।

সে সময় অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছিল ভারতের তারকা স্পিনার হরভজন সিং নাকি অ্যান্ড্রু সাইমন্ডসকে উদ্দেশ্য করে ‘মাঙ্কি’ বলেছিলেন।তবে পরে হরভজন জানিয়েছিলেন,তিনি নাকি অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘… মা কি’ বলেছিলেন।এক দশক পেরিয়ে যাওয়ার পর সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন অজি ক্রিকেটার সাইমন্ডস।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট কর্পোরেশন-কে (এবিসি) তিনি জানিয়েছেন,একাধিকবার হরভজন তাঁকে মাঙ্কি বলেছেন। তিতিবিরক্ত হয়ে তিনি নাকি হরভজনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন এবং ভারতীয় স্পিনারকে এমন মন্তব্য না করার অনুরোধ করেন।

প্রাক্তন এই অজি ক্রিকেটার আরও বলেন, ওই ‘মাঙ্কিগেট’ বিতর্কের পরই তিনি অনিয়ন্ত্রিত ভাবে মদ্যপান করতে শুরু করেন এবং তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়।

অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে শেষ খেলেছিলেন ২০০৯ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাইমন্ডসের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর আর আন্তর্জতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।

মদ্যপানসহ আরও একধিক নিয়ম বহির্ভূত কাজ করার জন্যই সাইমন্ডসের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ইতিহাস রোমন্থন করেই এদিন অ্যান্ড্রু সাইমন্ডস আক্ষেপের সুরে এবিসিকে বলেন, “মাঙ্কিগেট ঘটনার পরই আমি অনিয়ন্ত্রিত মদ্যপানের দিকে ঝুঁকে পরেছিলাম।তার খেসারত দিতে হয়েছে আমাকে।শেষ হয়ে গেছে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার”।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘মাঙ্কিগেট’ প্রসঙ্গ, ক্যারিয়ার ধ্বংসের কারণ জানালেন সাইমন্ডস

আপডেট সময় : ০৩:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮