ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন নিপুণ

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ছাড়া পেয়েই দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন নিপুণ।

পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।

তবে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন নিপুণ। এ সময় এক‌টি গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাকে আটকে দেয়া হয়। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে তাকে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলামও বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন‌্য তি‌নি সড়কপথে সিলেটে এসে‌ছিলেন। কিন্তু ইমিগ্রেশনে আটকে দেয়‌ার পর তি‌নি আর ওই বিমানে উঠতে পারেন‌নি। পরে বিমানবন্দর থেকে তি‌নি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা নিপুণের বিদেশ গমনে আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশ ছেড়েছেন নিপুণ। তবে সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, নিপুণ দেশেই ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন নিপুণ

আপডেট সময় : ১০:০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫