ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট কী পেলাম কী হারালাম

সত্যি বলতে নিউজিল্যান্ড সফরটা ভুলে যেতে চাইবে টাইগাররা। পুরো সফরে একটা জয়ও যে হাতে উঠেনি বাংলাদেশ দলের। দিন শেষে খালি হাতেই ফিরতে হল মাশরাফি-মুশফিকদের। তবে সর্বশেষ টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য ছিল অনেক প্রাপ্তির। সেই সঙ্গে হারানোর বেদনাও কমতি ছিল না।

টেস্ট বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ:

হারলেও প্রথম টেস্ট ছিল অনেক প্রাপ্তির। একাধিক রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। দলীয় অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনই বেশি। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান আর প্রথম ইনিংসের বিচারে সর্বোচ্চ সংগ্রহ।

সাকিব-মুশফিকের রেকর্ডময় জুটি:

টেস্টে বাংলাদেশ ক্রিকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ডময় জুটি। এখানেই শেষ নয়, টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান করার বিরল কীর্তিও গড়লেন সাকিব-মুশফিক।

সাকিবের ক্যারিয়ার সেরা সংগ্রহ:

প্রথমবারের মতো টেস্টে দ্বিশতক হাঁকান সাকিব আল হাসান। এছাড়া সাকিবের ২১৭ রান টেস্টে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তারপরেই আছে তামিম ইকবালের ২০৭ রান।

তিন হাজারী ক্লাবে সাকিব:

তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানও পূর্ণ হয় সাকিবের। বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। এরপর ৩ হাজারী ঘরে নাম লেখান তামিম।

ইমরুলের বিশ্বরেকর্ড:

বদলী কিপার হিসেবে ইমরুলের বিশ্বরেকর্ড। মুশফিকের জায়গায় কিপিং করেছিলেন তিনি। প্রায় দেড়শ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করে ৫টি ক্যাচও তালু-বন্দী করেন এই টাইগার ওপেনার।

মিরাজের অনন্য রেকর্ড:

নিউজিল্যান্ডের মাটিতে অনন্য রেকর্ড গড়েন মেহেদী হাসান মিরাজ। কিউইদের ইনিংসের প্রথম ওভারে বোলিং করে রেকর্ডে নাম লেখান মিরাজ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে স্পিন দিয়ে ইনিংস শুরু হয় মাত্র ৩ বার। তবে সেটা প্রথম ইনিংসে নয়। পরের ইনিংসে। বলা যায়, জয় ছাড়া সব প্রাপ্তিই বাংলাদেশের ঝুলিতে।

সৌম্যর রানে ফেরা:

অনেক দিন পর রানে ফিরেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের মাটিতে শেষ টেস্টটি সৌম্যর জন্য অসংখ্য প্রাপ্তির। আগে সৌম্যর টেস্ট সর্বোচ্চ রান ছিল ৩৭। এখন সেটা ৮৬। ব্যাটিং গড় ছিল ২১.৪০। এখন বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭১।

ইনজুরির ছোবল:

দুটি টেস্টই পরাজিত হয় বাংলাদেশ। কিন্তু দিন শেষে ইনজুরির ছোবলটা বেশ ভুগিয়েছে টাইগারদের। চোট নিয়ে ছিটকে পড়েন মুশফিকুর রহিম, ইমরুল কায়ে আর মুমিনুল হক।

তিন পয়েন্ট খোয়ানো:

তিন পয়েন্ট কমে গেছে বাংলাদেশের। সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৫। কিন্তু আজ সিরিজের শেষ টেস্টে ৯ উইকেটে হারের পর ৩ পয়েন্ট কমে ৬২ হয়েছে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে ছাড়িয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের ২ পয়েন্ট বেড়ে ৯৮ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট কী পেলাম কী হারালাম

আপডেট সময় : ০৯:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭