ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ফোন না ধরা এবং অযথা মাতুব্বরির কারণে অধিনায়কত্ব হারান ধোনি

ক্রীড়া ডেস্ক,
যে ধোনি নিজে থেকেই টেস্ট, একদিনের ক্রিকেট ও টি- টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, তাকে পুণে ফ্র্যাঞ্চাইজি এভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দিল কেন? এই প্রশ্ন এখন চারদিকে।

ভারতীয় মিডিয়ার মতে, নানা কারণে ধোনির উপর বিরক্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। তার অন্যতম কারণ হল, ফোনে নাকি ধোনিকে পাওয়া যেত না। সঞ্জীব গোয়েঙ্কা নিজেও বেশ কয়েকবার তার সঙ্গে আলোচনা করতে গিয়েও ফোনে ধরতে পারেননি। তিনি যে ধোনিকে ফোনে পেতেন না, একথা নিজেও এক সাক্ষাৎকারে মেনে নিয়েছেন।

যিনি টাকা ঢালবেন, তিনিও যদি অধিনায়ককে ধরতে না পারেন, রাগ হওয়া স্বাভাবিক। পুণে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেল, ধোনির সঙ্গে কোনও আলোচনাই করা যেত না। যা বলার তাঁর এজেন্টকে বলতে হত। এটা মেনে নিতে পারেনি কর্তারা। মাঠের বাইরের নানা বিষয় নিয়ে ধোনি নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। যেমন জার্সির রঙ কী হবে, লোগো কী হবে, ইত্যাদি। এই বিষয়টিকেও ভাল চোখে দেখেননি পুণের কর্তারা।

তাদের দাবি ছিল, মাঠের ভেতরটা অধিনায়ক দেখবেন। কিন্তু বাইরের দিকটা দেখবেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। বিভিন্ন ক্রিকেটারদের ব্যবহার করা নিয়েও ধোনির সঙ্গে কর্তাদের ভুল বোঝাবুঝি প্রকট হয়ে উঠেছিল।

ইংল্যান্ড সিরিজ চলাকালীন ধোনি কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার বাড়িতে যান। তখনই তাকে কিছুটা ইঙ্গিত দেওয়া হয় কেন তাকে নেতৃত্ব থেকে সরানো হতে পারে। পরে ধোনিকে বিস্তারিতভাবে বলেন পুণের এক কর্তা। ধোনি নাকি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। বলেছেন অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথ ভাল বিকল্প। পেশাদার ক্রিকেটার হিসেবে তার যা দায়িত্ব, তিনি পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ফোন না ধরা এবং অযথা মাতুব্বরির কারণে অধিনায়কত্ব হারান ধোনি

আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭