ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ফুটবল বুঝতে চীনের আরও সময় লাগবে: ওয়েঙ্গার

স্পোর্টস আপডেট ডেস্কঃ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, রোম যেমন একদিনে সৃষ্টি হয়নি তেমনি ফুটবলের সংস্কৃতিও দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে। তাই সেটি বুঝতেও বছরের পর বছর সময় পার করতে হবে চীনা সুপার লিগকে (সিএসএল)।

অস্কার, কার্লোস তেবেজ ও অ্যাক্সেল উইটসেলের মত খ্যতিম্যান ফুটবল তারকাকে মোটা অংকে দলে ভিড়িয়ে সম্প্রতি সিএসএলের ক্লাবগুলো দলবদলের বাজারে আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়েছে। চীন ইতোমধ্যে তাদের ঘরোয়া লিগে অন্তর্ভুক্ত করেছে হাল্ক, এজকুয়েল লাভেজ্জি, র‌্যামিরেস, অ্যালেক্স ট্যাক্সিয়েরা এবং কোচ আন্দ্রে ভিলাস বোয়েসর মত বিশ্বখ্যাতদের।

চীনা ফুটবলের এই উন্নতির প্রশংসা করলেও ৬৭ বছর বয়সী ফরাসি কোচ মতে প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের আরো সময়ের প্রয়োজন। তিনি বলেন, “এক রাতেই আপনি শিখরে পৌঁছতে পারবেন না। এই সংস্কৃতির সঙ্গে বছরের পর বছর হৃদ্যতা গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। ১৫০ বছর আগে ইংল্যান্ডে পেশাদার ফুটবল শুরু হয়েছে। তারপরও তাদের এখনো লড়াই করতে হচ্ছে।”

ওয়েঙ্গার বলেন, “চীনে বলতে গেলে ফুটবল বেশ নতুন। কারণ, আমি ১৯৯৫ সালে জাপান গিয়েছি, আর সেখানে পেশাদার ফুটবল শুরু হয়েছিল ১৯৯৩ সালে। এ সময় জাপানে পেশাদার ফুটবল টুর্নামেন্ট তৃতীয় বছরে পড়েছিল।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ফুটবল বুঝতে চীনের আরও সময় লাগবে: ওয়েঙ্গার

আপডেট সময় : ০৩:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭