ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পেরেজের জন্যই রিয়াল ছেড়েছি: রোনালদো

স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের সঙ্গে সব বন্ধন ছিঁড়ে গত ১০ জুলাই ইতালির শীর্ষ ক্লাব জুভেন্টাসে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো।সিআরসেভেন ক্লাব ছাড়ার কারণ হিসেবে ওই সময় রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল, ৩৩ বছর বয়সী এই ফুটবলার নিজেই থাকতে চাননি ক্লাবে। শুধু তাই নয়, সমর্থকদের কেউ কেউ বলছিলেন, টাকার জন্যই হয়তো ক্লাব ছেড়ে গেছেন রোনালদো।

তবে সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিন্ন কথাই জানালেন পর্তুগিজ ফুটবলার। জানালেন, টাকা বা অন্য কোনও কারণ নয়, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের জন্যই রিয়াল ছেড়েছেন তারকা ফুটবলার।

রোনালদো বলেন, অবহেলাটা ক্লাবের পক্ষ থেকেই বুঝতে পারছিলাম। বিশেষ করে ফ্লোরেন্তিনো পেরেজের কাছ থেকে। আমি বুঝতে পারছিলাম, তারা আর আমাকে চাচ্ছে না। আসলে প্রথম চার বছরে আমার কাছে মনে হয়েছিল, আমিই ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে অনুভূতিটা কমেছে আমার। কারণ সেখানে ভাবটা এমন ছিল যে, আমাকে না হলেও হবে তাদের। আর এটাই আমাকে ক্লাব ছাড়ার ব্যাপারে ভাবিয়ে তুলেছিল।

তারকা ফুটবলার বলেন, টাকার জন্য আমি ক্লাব ছাড়িনি। টাকা কামাতে চাইলে চীনেই যেতে পারতাম। তাহলে এখনের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি টাকা পেতাম। এছাড়া জুভেন্টাসেও আমি রিয়ালের মতোই টাকা পাচ্ছি। আসলে ব্যাপারটা কখনোই বেতনসংক্রান্ত ছিল না। পার্থক্যটা হচ্ছে, জুভেন্টাস আমাকে আসলেই চেয়েছে।জুভেন্টাসের তারকা আরও জানান, জিদানের ক্লাব ছাড়ার সঙ্গে তার সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পেরেজের জন্যই রিয়াল ছেড়েছি: রোনালদো

আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮