ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দারুণ এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে অবদান রাখেন ওয়ার্নার
সিডনিতে চতুর্থ ওয়ানডে ছিল পাকিস্তানের জন্য বাঁচামরার, আর অস্ট্রেলিয়ার কাছে সিরিজ জয়ের। ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার লক্ষ্য পূরণ হয়েছে। ৮৬ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ নিশ্চিত করল স্বাগতিকরা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম তিন ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ওয়ার্নার। রবিবার টস জিতে ব্যাট করতে নেমে নিজেকে মেলে ধরতে সফল হন। উসমান খাজাকে নিয়ে এ ওপেনার ৯২ রানের জুটি গড়েন। এ জুটিতে মাত্র ৩৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন গত তিন ম্যাচে সর্বোচ্চ ৩৫ রান করা ওয়ার্নার।খাজা ৩০ রানে হাসান আলির শিকার হলে অধিনায়ক স্টিভেন স্মিথের কাছে দারুণ সঙ্গ পান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে তারা ১২০ রানের জুটি গড়েন।

শতাধিক রানের জুটির পথে ওয়ার্নার ৯৮ বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেন। এরপর আরও ২১ বল খেলে ইনিংস সেরা ১৩০ রানে আউট হন ওয়ার্নার। হাসানের বলে তিনি পেছনে ক্যাচ তুলে দেন মোহাম্মদ রিজওয়ানের কাছে। ডানহাতি হাসানের তৃতীয় শিকার হন স্মিথ (৪৯), হাফসেঞ্চুরির জন্য ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

২১৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের শতরানের জুটি। দুইজনের ফিফটিতে দলীয় সংগ্রহটা বড় হতে থাকে অস্ট্রেলিয়ার।

হেড ৫১ রানে উইকেট দেন মোহাম্মদ আমিরকে। শেষ ওভারে ম্যাথু ওয়েড ও ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েন হাসান। শেষ বলে ম্যাক্সওয়েল ৭৮ রানে আউট হন। হাসান ১০ ওভার বল করে ৫ উইকেট নিয়েছেন ৫২ রান দিয়ে।

তিন উইকেট নিয়ে অজিদের জয়ে কৃতিত্ব রাখলেন জাম্পা

৩৫৪ রানের বড় লক্ষ্যে নেমে দুই ম্যাচ পর আজহার আলির ফেরাটা শুভ হয়নি। মাত্র ৭ রানে আউট হন পাকিস্তানের অধিনায়ক। ওপেনার সারজীল খান যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ রানের গতি যথেষ্ট ছিল। মাত্র ৪৭ বলে ১০ চার ও ৩ ছয় হাঁকান তিনি, কিন্তু ৭৪ রানে তাকে অ্যাডাম জাম্পা সাজঘরে পাঠালে আর কেউ হাল ধরতে পারেননি।

মোহাম্মদ হাফিজ ৪০ ও শোয়েব মালিক ৪৭ রান করলেও মিডল থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা অবদান রাখতে ব্যর্থ হন।

মূলত জাম্পা ও জোশ হ্যাজলউড পাকিস্তানের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান। জাম্পার ঘূর্ণি ও হ্যাজলউডের পেসে চিঁড় ধরে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। দুজনেই তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে ২৬৭ রানে গুটিয়ে দেন। সফরকারীদের ইনিংসের আয়ু ছিল ৪৩.৫ ওভার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া- ৫০ ওভারে ৩৫৩/৬ (ওয়ার্নার ১৩০, হেড ৫১, ম্যাক্সওয়েল ৭৮, স্মিথ ৪৯; হাসান ৫/৫২)

পাকিস্তান- ৪৩.৫ ওভারে ২৬৭ (সারজীল ৭৪, মালিক ৪৭, হাফিজ ৪০; হ্যাজলউড ৩/৫৪, জাম্পা ৩/৫৫)

ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া ৩-১ এ এগিয়ে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আপডেট সময় : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭