ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃতি হয়নি: দীপিকা

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঞ্জয়লীলা বানশালির ‘পদ্মাবতী’ সিনেমায় পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগে গতকাল শুক্রবার জয়পুরে সিনেমাটির শুটিং সেটে ভাঙচুর ও নির্মাতাকে মারধর করে রাজপুতদের একটি দল।

এ ঘটনায় বলিপাড়ার অনেকেই পাশে দাঁড়িয়েছেন সঞ্জয়লীলা বানশালির। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নির্মাতা করন জোহর, অনুরাগসহ অনেকে। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং।

এবার নীরবতা ভেঙে মুখ খুলেছেন তারা। দীপিকা জানিয়েছেন, এ সিনেমায় কোনো ইতিহাস বিকৃত করা হচ্ছে না। এ প্রসঙ্গে দীপিকা টুইটে লিখেন, ‘শুক্রবারের ঘটনায় আমি হতবাক। খুব খারাপ লাগছে। আর আমি আপনাদের নিশ্চিত করছি, পদ্মাবতী সিনেমায় কোথাও ইতিহাস বিকৃতি করা হয়নি।’

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাজপুতদের একটি দলের দাবি, সিনেমায় পদ্মাবতীর ভাবমূর্তি নষ্ট করছেন সঞ্জয়। কারণ সিনেমায় পদ্মাবতীর সঙ্গে তৎকালীন শাসক আলাউদ্দিন খিলজির প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে পদ্মাবতী-খিলজির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আর এতেই আপত্তি তুলেছে হিন্দু সম্প্রদায়ের ওই দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃতি হয়নি: দীপিকা

আপডেট সময় : ০৬:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭