ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন গাপটিল

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তার জায়গায় দলে ডাকা হয়েছে ডিন ব্রাউনলাইকে। নিউজিল্যান্ডের হয়ে ব্রাউনলাই সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৪ সালের ১৯ ডিসেম্বর।

গতকাল অকল্যান্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরি পান গাপটিল। দলটির কোচ মাইক হেসন একে ‘মাইনর হ্যামস্ট্রিং স্ট্রেইন’ বলে উল্লেখ করেছেন।

মাইক হেসন বলেছেন, গাপটিল দলের সঙ্গেই থাকবে। আমরা তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করব।

প্রথম ওয়ানডেতে ছয় রানের জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। ওই ম্যাচে মার্টিন গাপটিল করেন ৬১ রান। আগামী ২ ফেব্রুয়ারি নেপিয়ারে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আর হ্যামিলটনে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন গাপটিল

আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭