দেশেবিদেশে ছিলটি ভাষার পাশ-শালা ।।

জেনে অবাক হবেন যে, দেশে ও বিদেশে সিলেটি ভাষা এবং এ ভাষার লিখন পদ্ধতি ও বর্ণমালা ছিলটি নাগরী লিপি শিক্ষার নিয়মিত ক্লাশ চলছে। শুধু তাই নয় সিলেটি ভাষায় বর্ণ পরিচয় সহ এ পর্যন্ত বেশ কিছু বই ও প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমার লন্ডন সফরের এক পর্যায়ে এ রকম একটি ক্লাশে অংশগ্রহন করে বাস্তব অভিজ্ঞতা ও এর উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট শিক্ষার্থী গনের সাথে মতবিনীময় করার সুযোগ হয়। শুধু লন্ডনেই নয় সিলেটেও বেশ কিছু নাগরী শিক্ষাকেন্দ্র চালু রয়েছে এবং আরো ‘ পাশ-শালা ‘ চালুর পথে রয়েছে বলে জানালেন একজন শিক্ষার্থী ।
লন্ডন সহ বিলাতের বিভিন্ন স্থানে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠীর সাথে কাজ করতে গিয়ে বেশ কিছু অবাঙ্গালী সরকারী কর্মচারী সেবা প্রদানের সুবিধার্থে প্রথমে বাংলায় কথা বলা শিখে কাজ চালাতে সচেস্ট হন। যেসব স্বল্প শিক্ষিত বয়স্ক বাঙ্গালী ইংরেজী কথা বলতে পারদর্শী নন তাদের সাথে বাংলায় কথা বলার চেস্টা করে দেখা যায়, এরা সব কথা বুঝতে পারেন না । কারণ, এরা প্রায় সবাই সিলেটি। তবে সিলেটি ভাষায় কথা বলতে পারলে সবাই বুঝতে পারেন। এ অভিজ্ঞতা থেকে একজন ইংরেজ সিলেটি ভাষা শিখতে এগিয়ে আসেন। প্রথমে তিনি বাংলা ও ইংরেজী অক্ষরে নোট লিখে সিলেটি ভাষা শেখার চেস্টা করেন। কিন্তু তিনি লক্ষ্য করেন, বাংলা বা ইংরেজীতে সিলেটি সব কথা সঠিকভাবে আসছেনা। তখন তিনি সিলেটি নাগরী লিপি আয়ত্ব করে সিলেটি ভাষা শিখতে সচেস্ট হন। এবং এতে সফলও হন। আরও ভাল করে সিলেটি ভাষা আয়ত্ব করতে তিনি সিলেট সফর করেন, দীর্ঘদিন সিলেট অবস্থান করে মোটামোটি ভাল ভাবেই সিলেটি ভাষায় কথা বলা শিখে নেন। সেইসাথে সিলেটি নাগরী লেখতে ও পড়তে দক্ষ হয়ে উঠেন।
।|।
লন্ডনের বাঙ্গালী/সিলেটি অধুসিত এলাকা বৃকলেনে একটি সিলেটি ভাষা ও ছিলটি নাগরী লিপি শিক্ষাকেন্দ্র চালু করেন তিনি। সেইসাথে প্রতিষ্ঠা করেন ” সিলেটি ট্রানসলেশন এন্ড রিসার্চ ” সংক্ষেপে- STAR/ স্টার। তিনি এবং তাঁর স্ত্রী মিলে কম্পিউটারে ছিলটি নাগরী লিপির ফন্ট উদ্ভাবন করেন। বেশ কিছু সহজ নাগরী শিক্ষার বই লেখে প্রকাশ করেন। এ বই গুলি ইংরেজী ভাষা জানেন এমন যেকোন লোকের জন্য সিলেটি ভাষা শিখতে খুব সহজ প্রমানিত হয়। ফলে নতুন প্রজন্ম সিলেটি যারা বিলাতে বেড়ে উঠেছে, বাংলা শেখার সুযোগ পায়নি, তারাও সহজে শিখতে পারবে বলেই এ শিক্ষা কেন্দ্রে এসে জড়ো হচ্ছে। এ ছাড়াও অবাঙ্গালী যারা সিলেটি কমিউনিটিতে কাজ করছে তারাও কাজের সুবিধার্থে সিলেটি ভাষা শিখতে আসছে এখানে।
– হাসনাত মুহ. আনোয়ার
.

•নাগরী ক্লাশে জনৈক ইংরেজ ছিলটি ভাষা ও নাগরীলিপি শেখাচ্ছেন ছিলটি ও অন্যান্য জাতি-গোষ্ঠীর ছাত্রদের
সংবাদ শিরোনাম ::
দেশেবিদেশে ছিলটি ভাষার পাশ-শালা
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০২:০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
- 1064
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


