ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘দুই বাংলার কবি কবিতা’


বজলুর রশীদ চৌধুরী

দুই বাংলার কবি কবিতা নহি মোরা পর,
একে অন্যের দোসর আছি সারা জনম ভর।
কর্ম দোষে বাস করি পরদেশী হয়ে,
লাঞ্চনা আর বঞ্চনা সদা যাচ্ছি সয়ে।
বঙ্গঁ ভান্ডার ভেঙ্গে গেল বিধি হল বাম,
আপন জন হল পর মুছে গেল দাম।
বর্ষে বর্ষে খুশীর সানাই বাজত সুরের তালে,
সেই সুর গেল দূর দুঃখ ভাসে ভালে।
এক নদীতে সাঁতার কাটি-একই তীরে বাস,
এক পানিতে স্নান করে পূরাই মনের আশ।
গাছ-গাছালীর শ্যামল ছায়ায় বন বানরের খেলা,
দেখে আরো প্রাণ জুড়ায় বর্ষাকালের ভেলা।
রোদ দুপুরে মাঠের পরে রাখাল বাজায় বাঁশী,
এই পথ ধরে যায় আমার দূরের গাঁয়ের চাষী।
সবুজ ঘেরা গাঁয়ের কোলে বসি গাছের ছায়,
হাওরী পথের বাঊরা বাতাস লাগে এসে গায়।
এত সুন্দর বাংলা আমার কেন হল দুই?
আবার কবে সেদিন হবে ঝুরে মরি মুই।
দুই বাংলার কবি কবিতা হও চির অমর,
তোমার বুকে ভাসে যেন সোনার বাংলার খবর।

কবি-মিশিগান, যুক্তরাস্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘দুই বাংলার কবি কবিতা’

আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭


বজলুর রশীদ চৌধুরী

দুই বাংলার কবি কবিতা নহি মোরা পর,
একে অন্যের দোসর আছি সারা জনম ভর।
কর্ম দোষে বাস করি পরদেশী হয়ে,
লাঞ্চনা আর বঞ্চনা সদা যাচ্ছি সয়ে।
বঙ্গঁ ভান্ডার ভেঙ্গে গেল বিধি হল বাম,
আপন জন হল পর মুছে গেল দাম।
বর্ষে বর্ষে খুশীর সানাই বাজত সুরের তালে,
সেই সুর গেল দূর দুঃখ ভাসে ভালে।
এক নদীতে সাঁতার কাটি-একই তীরে বাস,
এক পানিতে স্নান করে পূরাই মনের আশ।
গাছ-গাছালীর শ্যামল ছায়ায় বন বানরের খেলা,
দেখে আরো প্রাণ জুড়ায় বর্ষাকালের ভেলা।
রোদ দুপুরে মাঠের পরে রাখাল বাজায় বাঁশী,
এই পথ ধরে যায় আমার দূরের গাঁয়ের চাষী।
সবুজ ঘেরা গাঁয়ের কোলে বসি গাছের ছায়,
হাওরী পথের বাঊরা বাতাস লাগে এসে গায়।
এত সুন্দর বাংলা আমার কেন হল দুই?
আবার কবে সেদিন হবে ঝুরে মরি মুই।
দুই বাংলার কবি কবিতা হও চির অমর,
তোমার বুকে ভাসে যেন সোনার বাংলার খবর।

কবি-মিশিগান, যুক্তরাস্ট্র।