ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দীপিকা কীভাবে সহ্য করে রণবীরকে, অক্ষয়ের প্রশ্ন!

বিনোদন ডেস্ক:: বলিউডের দুই তারকা দীপিকা-রণবীরের বিয়ের তারিখ নিয়ে নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। তারই মাঝে রবিবার, নিজের বিয়ের দিন প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন দীপিকা। আগামী ১৪ ও ১৫ নভেম্বর দু’দিন ব্যাপী তাঁদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বি-টাউনের তারকারা যখন উচ্ছ্বসিত, তখন রণবীর-দীপিকার রসায়ন নিয়ে বিশেষ প্রশ্ন ছুঁড়লেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার!

করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন সিক্স’-এর প্রথম পর্ব ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। যে পর্বে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মত জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই এই পর্বের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ‘কফি উইথ করণ’ এর পরবর্তী পর্বের বেশকিছু ভিডিও। যে পর্বে দেখা যাবে অক্ষয় কুমার ও রণবীর সিং জুটিকে। তবে এরই মধ্যে শোয়ের প্রমো সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শোয়ে অমন্ত্রিত আক্কি, রণবীরের কার্যকলাপ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অক্ষয়কে বিন্দুমাত্র কথাই বলতে দিচ্ছেন না রণবীর। তিনি নিজেই কথা বলে যাচ্ছেন, যা মনে হচ্ছে করছেন। আর তাঁর এই কাণ্ডকারখানাতেই অতিষ্ঠ অক্ষয় কুমার বিষ্মিত হয়ে বলেই বসেন, মানতেই হবে দীপিকার অসীম সহ্য ক্ষমতা যে রণবীরের মতো ছেলে সহ্য করেন। আর অক্ষয়ের এই প্রতিক্রিয়ার পরই রণবীর ও অক্ষয় দু’জনেই হাসিতে ফেটে পডেন।

আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও রণবীর সিং একে অপরের কার্যকলাপ নিয়ে মজা করতে শুরু করেন। অক্ষয় বলেন, রণবীর যে বিয়ের অনুষ্ঠানেই যান না কেন তিনি নাচতে শুরু করলে আর থামেন না। সব অতিথিরা বাড়ি ফিরে গেলেও তিনি কিছুতেই ফিরতে চান না। এমনকি নব-দম্পতিও যদি তাঁকে এসে বলেন অনুষ্ঠান শেষ এবার বাড়ি যাও, তাহলেও নাকি তিনি যেতে চান না। এরপরে রণবীরও অবশ্য অক্ষয়কে নিয়ে ঠাট্টা করতে ছাড়েন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দীপিকা কীভাবে সহ্য করে রণবীরকে, অক্ষয়ের প্রশ্ন!

আপডেট সময় : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮