কলিজাখেকো বন্ধু আমার দাওয়াত দিলাম তোরে,
আয়েশ করে কলিজা খেতে আসিস আমার ঘরে।
শত্রুও তো কলিজা খায় চরম কায়দা করে,
বন্ধু যদি খাইতে চায় ঠেলব নাকি দুরে?
বলিয়াছি বন্ধু যখন দিছি অধিকার,
দিল গুর্দা রক্ত মগজ সবকিছু খাবার।
আসিস বন্ধু সকাল সকাল করিস নারে দেরী,
শতস্মৃতির শেষ গল্প করব গলায় ধরি।
আসন পেতে বসবি বন্ধু আমার বুকের পরে,
যা কিছু তোর মজা লাগে খাবি ছিঁড়ে ছিঁড়ে।
সোনা বন্ধু দিলাম তোরে বন্ধুত্বের কসম,
কলিজাটা খেয়েছিস তুই বলবি না একদম।
জানে যদি জগতের লোক হবে রে শরম,
বন্ধুত্বের মর্যাদাটা হয়ে যাবে কম।
দাওয়াত যদি নাহি রাখিস কষ্ট পাব খুব,
বুঝব তোর বন্ধুত্বের নয় অন্য কিছুর লোভ।
কুতুব আফতাব
প্রতিনিধির নাম 


