ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

তেভেজেরও বিশ্বাস মেসি থাকবেন বার্সেলোনায়

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন থেকে। এখনও নবায়ন করেননি যে চুক্তি। যদিও কার্লোস তেভেজ মনে করেন তার আর্জেন্টাইন সতীর্থ থাকবেন কাতালান ক্লাবটিতেই।

বোকা জুনিয়র্স থেকে চাইনিজ ক্লাবে যোগ দিয়েছেন তেভেজ। বিশ্ব মিডিয়ার খবর, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে তিনি নাম লিখিয়েছেন সাংহাই সেনহুয়ায়। মেসির কাছে প্রস্তাব যাওয়ার গুঞ্জনও উঠেছিল চাইনিজ লিগ থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড চাইনিজ লিগে আসতে পারেন কিনা, সাংবাদিকরা এমন প্রশ্ন ছুঁড়েছিলেন তেভেজের দিকে। সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার উত্তরে বলেছেন, ‘বার্সেলোনা ছেড়ে মেসি যাবে না কোথাও।’

পেশাদারী ক্যারিয়ার তো বটেই শৈশবটাও মেসির কেটেছে বার্সেলোনায়। এখানেই তার বিশ্বখ্যাতি পাওয়া। কাতালান ক্লাবটির সঙ্গে আসলে মেসির হৃদয়ের সম্পর্ক। সাংবাদিকদের তেভেজ বুঝিয়েছেন সেই বিষয়গুলোই, ‘আমার মতে লিওর অন্যরকম একটা সম্পর্ক আছে বার্সেলোনার সঙ্গে। একদিক থেকে ধরতে গেলে ওর জন্ম ওখানেই-ক্লাব ওর নিজের, ওর ঘরের মতো।’ সঙ্গে যোগ করেছেন, ‘লিও ওখানে (বার্সেলোনা) চুক্তি নবায়ন করুক আর না করুক, তাতে যে টাকার কোনও সম্পর্ক নেই, সেটা আমি স্পষ্ট বলতে পারি। আমার মনে হয় ওর মন যেটা বললে, সেটাই করবে।’ এর পরই বললেন আসল কথা, ‘আমার মনে হয় মেসির বার্সেলোনা ছাড়াটা কঠিন।’ এপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

তেভেজেরও বিশ্বাস মেসি থাকবেন বার্সেলোনায়

আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭