ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে: রাখি

বিনোদন ডেস্ক:: একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিছু দিন আগেই তনুশ্রী দত্তের নামে আপত্তিকর মন্তব্য করেন তিনি। যার কারণে তার বিরুদ্ধে ১০ লাখ রুপির মানহানির মামলা করেছেন তনুশ্রী।

এবার তনুশ্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাখি সাওয়ান্ত। তনুশ্রীকে ‘লেসবিয়ান’ বা সমকামী আখ্যা দিয়ে তিনি বলেন,তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে। বুধবার (২৪ অক্টোবর) একটি সংবাদ সম্মেলন ডেকে এমন বিস্ফোরক অভিযোগ করেন রাখি।

রাখি সাওয়ান্ত বলেন, এই ইন্ডাস্ট্রিতে তনুশ্রী আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলো।তখন আমি কিছুই ছিলাম না।সবে ইন্ডাস্ট্রিতে এসেছি।তনুশ্রী প্রায়ই আমাকে বিভিন্ন পার্টিতে নিয়ে যেতো।সিগারেটের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়াতো আমাকে।আমি তো জানতাম না কী ছিলো তাতে, কারণ আমি অতো কিছু বুঝতাম না তখনো।

এখানেই শেষ নয়, রাখি আরো বলেছেন, তনুশ্রী দত্তকে বাইরে থেকে দেখতে একজন নারী মনে হলেও সে আসলে একজন পুরুষ।সে একজন লেসবিয়ান।তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে।একবার নয়,বারবার সে আমাকে যৌন নির্যাতন করেছে।

বলিউডে চলমান ‘#মি টু’ ক্যাম্পেইনে এই পর্যন্ত অনেকেই যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।তাদের মধ্যে আছেন নানা পাটেকর, অলোক নাথ, সংগীত পরিচালক আনু মালিকের মতো বিখ্যাত ব্যক্তিরা।তাদের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলনে রাখি বলেন,যে মানুষ (অলোক নাথ) নিজের যৌবনেই কিছু করতে পারলেন না,তিনি বার্ধক্যে এসে কী করবেন? উনি বাবার চরিত্রে অভিনয় করেন। আর আমি আনু মালিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কখনও আমাকে ছুঁয়েও দেখেননি তিনি।

নানা পাটেকরের পক্ষ নিয়ে রাখি জানান, নানা পাটেকর মহারাষ্ট্রের গর্ব। নানার বিরুদ্ধে নোংরা অভিযোগ করা হলে তিনি তার প্রতিবাদ করবেন।এবং এভাবেই করবেন।রাখি এও বলেন ‘#মি টু’ আন্দোলনের নামে বলিউডকে বদনাম করা হচ্ছে।এর ফলে প্রযোজকরা নায়িকাদের সঙ্গে কথা বলতেই ভয় পাবেন,অনেকেই কাজ পাবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে: রাখি

আপডেট সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮