ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পূর্ণিমা

বিনোদন ডেস্ক:: জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল এই তথ্য নিশ্চিত করেছেন।পূর্ণিমার স্বামী ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

তিনি জানান,কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা।চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায়, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে।পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।

স্ট্যাটাসে তিনি আরো জানান,এরই মধ্যে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।সবাই পূর্ণিমার জন্য দোয়া করবেন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা। পরে তিনি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘শাস্তি’, ‘শোভা’, ‘মেঘের পর মেঘ’সহ বহু ব্যবসাসফল ছবিগুলোতে অভিনয় করেছেন এই নায়িকা।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ তারকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পূর্ণিমা

আপডেট সময় : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮