ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক।।সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াই শেষে হেরে গেছে বাংলাদেশ। তাই সিরিজ রক্ষা করতে হলে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। সে লক্ষ্যে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত সাত ম্যাচের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে জয় চায় টাইগাররা। তবে শেষ ম্যাচে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। আগের টেস্টের তিন সেরা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ।

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় তর্জনীতে চোট পান নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর দ্বিতীয় ইনিংসে টিম সাউদির বাউন্সার লাগে হেলমেটে। তবে নতুন করে বৃদ্ধাঙ্গুলির ইনজুরিতে এ ম্যাচে খেলতে পারছেন তা তিনি। ফলে টেস্ট ক্রিকেটে নবম অধিনায়ক হিসেবে অভিষেক হয় তামিমের। আর এ সুযোগে অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

এছাড়াও আগের ম্যাচে উরুতে চোট পাওয়া ইমরুল কায়েসও খেলতে পারছেন না এ ম্যাচে। তার পরিবর্তে তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার। এছাড়া প্রথম টেস্টে বুকের পাঁজরের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠে মুমিনুলের। পরে আলট্রাসাউন্ড স্ক্যানে কোনো কিছু ধরা না পড়লেও অসুস্থতাবোধ করায় দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন টেস্ট স্পেশালিস্ট খ্যাত এই ব্যাটসম্যান। ফলে বিকল্প না থাকায় টেস্ট অভিষেক হয় ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকা নাজমুল হোসেন শান্তর।

এছাড়াও আগের ম্যাচে অভিষেক হওয়া শুভাশিস রায়কে বাদ দেয়া হয়েছে এ টেস্টে। তার পরিবর্তে ফিরিয়া আনা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭