ছড়াকার সৈয়দ আবুল হাসনাত লাবলু’র স্মরণে ছড়া সংসদ রংপুরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাসান আল সাকিব,নিজস্ব প্রতিবেদক॥
সাংবাদিক ও ছড়াকার সৈয়দ আবুল হাসনাত লাবলু’র স্মরণে ছড়া সংসদ রংপুরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ফেব্রুয়ারী ২০১৭ বিকেলে বাদ আছর রংপুর টাউনহল চত্বরে সাহিত্য মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা বিশিষ্ট ছড়াকার এ কে এম শহীদুর রহমান এর সভাপতিত্বে ও ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবনের সঞ্চালনে বক্তব্য রাখেন ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা এস এম খলিল বাবু, সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান দিশারী, সদস্য বজলুর রশীদ, বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলার সভাপতি এস এম সাথী বেগম, সাহিত্য মঞ্চ সাহিত্য পত্রিকার সম্পাদক সোহানুর রহমান শাহীন, কবি শ্রাবণ বাঙ্গালী, সেলিনা সাত্তার সেলি, আহমেদ অরন্য অরফে সাদ্দাম প্রমুখ। আলোচনা সভা শেষে সৈয়দ আবুল হাসনাত লাবলু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম ::
ছড়াকার সৈয়দ আবুল হাসনাত লাবলু’র স্মরণে ছড়া সংসদ রংপুরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
- 521
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


