ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গোপনে বিয়ে, গ্রেপ্তার হলেন নায়িকা পপি!

বিনোদন ডেস্ক:: ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পপি। পরিবারের অমতে গোপনেই বিয়ে করেছেন। আর তাই পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। একদল পুলিশ সদস্য পপির হাতে হাতকড়া বেঁধে থানায় নিয়ে গেছেন।

কথাগুলো শুনে ঘাবড়ে গেলেন তো? আসলে এটা বাস্তবে নয়, একটি ওয়েব সিরিজের গল্পে হয়েছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পপি। যার নাম ‘ইন্দুবালা’।

এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনন্য মামুন। তিনিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, পপিকে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই ছবির ক্যাপশনে অনন্য মামুন লেখেন, ‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন পপি…’।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের গল্পে আবর্তিত হয়েছে জঞ্জালে ভরা একটি সমাজকে ঘিরে। যেখানে চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি। এসব থেকে মানুষকে মুক্ত করতে এগিয়ে আসেন ইন্দুবালা। নিজের সাহস আর মনোবল দিয়ে সমাজের জঞ্জাল দূর করার চেষ্টা করেন এই নারী। সহিংসতার বদলে ভালোবাসা দিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়তে চান তিনি।

‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে পপি বলেছেন, এখন আধুনিক যুগ। অনেক ধরণের কাজ হচ্ছে। পার্শ্ববর্তী দেশের অনেক তারকাই এখন ওয়েব সিরিজে অভিনয় করেন। দর্শকেরা এই নতুন কনটেন্ট গ্রহণ করছেন। সেটা ভেবেই কাজটি করা। এমন গল্পে আগে কখনো কাজ করিনি। আশা করি দর্শকরা পছন্দ করবেন কাজটি।

ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’-য় আরো অভিনয় করছেন তারিক আনাম খান, এ বি এম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ। ইনোভেট সলিউশন লিমিটেড প্রযোজিত এই সিরিজ আগামী ১৫ নভেম্বর থেকে প্রচার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গোপনে বিয়ে, গ্রেপ্তার হলেন নায়িকা পপি!

আপডেট সময় : ১২:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮