ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খেলোয়াড় কিনতে কোন দল কত টাকা খরচ করেছে?

স্পোর্টস ডেস্ক:: আসছে জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। গতকাল রোববার হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট।নিলাম শেষে চলছে হিসাব নিকাশ।কোন দল কত টাকা খরচ করেছে- তা নিয়ে চলছে কাটাছেঁড়া।পাঠকদের জন্য তা তুলে ধরা হল-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: এবারের ড্রাফটে ছয় কোটি ২২ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে শুধু বিদেশি ক্রিকেটারদের কিনতেই চার কোটি ৯৮ লাখ টাকা খরচ করেছে কুমিল্লা। আর এক কোটি ২৪ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে ঢেলেছে দলটি। সব মিলিয়ে এবার সবচেয়ে খরুচে দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিও বেশ শক্তিশালী হয়েছে।

খুলনা টাইটানস: এবারের ড্রাফটে তিন কোটি ৯৩ লাখ টাকা খরচ করেছে দলটি। খরচের হিসাবে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা। বিদেশি ক্রিকেটার কিনতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে দুই কোটি ৯৪ লাখ টাকা। আর দেশি ক্রিকেটার কিনতে ব্যয় করেছে ৯৯ লাখ টাকা। তারা বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে।

রংপুর রাইডার্স: এবার তিন কোটি ৪২ লাখ টাকা খরচ করেছে দলটি। এর মধ্যে এক কোটি ১০ লাখ টাকা দেশি ও দুই কোটি ৩২ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের পেছনে ব্যয় করেছে উত্তরবঙ্গের দলটি। খরচের হিসাবে তৃতীয় অবস্থানে আছে তারা। এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সিলেট সিক্সার্স: এবারের নিলামে তিন কোটি ২৯ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুই কোটি ২৮ লাখ টাকা বিদেশি ও এক কোটি এক লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে ব্যয় করেছে দলটি। ‘চায়ের দেশের’ দলটিও বেশ ব্যালান্সড। খরচের হিসাবে তারা রয়েছে চতুর্থ স্থানে।

চিটাগাং ভাইকিংস: এবার প্লেয়ার্স ড্রাফটে দুই কোটি ৯৬ লাখ টাকা খরচ করেছে দলটি। এক কোটি ৯৭ লাখ টাকা দেশি ও ৯৯ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে অর্থ ঢেলেছে চট্টলার দলটি। ব্যয়ের হিসাবে বন্দরনগরী রয়েছে পঞ্চম স্থানে।

রাজশাহী কিংস: ২০১৮-১৯ প্লেয়ার্স ড্রাফটে দুই কোটি ৫৪ লাখ টাকা ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কেবল বিদেশি ক্রিকেটারদের পেছনেই এক কোটি ৫৭ লাখ টাকা খরচ করেছে বরেন্দ্রভূমির দলটি। আর দেশি ক্রিকেটারদের কিনতে গাঁটের ৯৭ লাখ টাকা খসিয়েছে তারা।

ঢাকা ডায়নামাইটস: বিগত আসরগুলোতে অর্থের ঝনঝনানি ছুটিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিস্ময়কর হলেও সত্য এবার সবচেয়ে কম খরচ করেছে দলটি। তারা খরচ করেছে এক কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে এক কোটি ১১ লাখ টাকা দেশি ও ৬৬ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করেছে রাজধানীর দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খেলোয়াড় কিনতে কোন দল কত টাকা খরচ করেছে?

আপডেট সময় : ০৩:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮