ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ক্যানসার জয় করে মুম্বাই ফিরছেন ইরফান!

বিনোদন ডেস্ক:: ক্যানসারকে জয় করে দেশে ফিরছেন কোটি ভক্তের হৃদয় জয় করা বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান।বিটাউনে জোর খবর, ইরফান তার চিকিৎসা করিয়ে শিগগিরই মুম্বাইতে ফিরবেন। সম্ভবত দুই-এক দিনের মধ্যে তিনি দেশে ফিরছেন। তবে দেশে ফিরে তার স্বস্তির নিশ্বাস ফেলার সময় নেই। প্রচুর কাজ জমা হয়ে আছে।

জানা গেছে, দেশে ফিরে সবার আগে তিনি হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। হিন্দি মিডিয়াম টু ছবির শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়াল নির্মাণের ব্যাপারে এই ছবির নির্মাতারা লন্ডনে গিয়ে ইরফানের সঙ্গে কথা বলে এসেছেন।

লন্ডনে চিত্রনির্মাতারা ইরফানকে এই ছবির গল্প শুনিয়েছেন।এই বলিউড তারকার হিন্দি মিডিয়াম টুর গল্প পছন্দ হয়েছিল।তখনই ইরফান নির্মাতাদের ‘হ্যাঁ’ বলে দেন।হিন্দি মিডিয়াম ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল। এই ছবিতে ইরফান খান ছাড়া পাকিস্তানি অভিনেত্রী সাবা কমর এবং দীপক দাব্রিয়েল মুখ্য ভূমিকায় ছিলেন।হিন্দি মিডিয়াম ছবিটি শুধু দেশে নয়,বিদেশেও দর্শক পছন্দ করেছে।ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়।ইরফানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি কারওয়াঁ।এই ছবিতে তাঁর সঙ্গে দুলকর সালমান এবং মিথিলা পলকর অভিনয় করেছেন।ছবিটি ভীষণ প্রশংসিত হয়েছে।

কয়েক মাস আগে জানা যায় ইরফান এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।তিনি এ ব্যাপারে নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’ অর্থাৎ ক্যানসার বাসা বেঁধেছে তার শরীরে।এই খবরে বলিউডে শোকের ছায়া নেমে আসে।

চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।সেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে।একসময় ইরফান ভেঙে পড়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে তিনি ক্লান্ত হয়ে পড়েন।তবে এবার এই লড়াইয়ে জয়ী হয়ে নিজের দেশ নিজের প্রিয় শহর মুম্বাইয়ে ফিরছেন ইরফান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

ক্যানসার জয় করে মুম্বাই ফিরছেন ইরফান!

আপডেট সময় : ০৪:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮