ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কঙ্গনার কটাক্ষের জবাব দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক:: ‘বলিউড স্বজনপ্রীতির রাজধানী’ এমনই দাবি করে কফি উইথ কারান এ মন্তব্য করে বোমা ফাটিয়েছিলেন রেঙ্গুন গার্ল কঙ্গনা রানাওয়াত। কারাণ জোহরকে একহাত নিয়েছিলেন সেসময় তিনি। বলেছিলেন, তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হলে কারানকে বলিউডের একজন ‘মুভি মাফিয়া’ হিসেবে দেখতে চাইবেন। যারা ফিল্মি দুনিয়ার বাইরে থেকে আসা লোকেদের প্রতি অসহিষ্ণু এবং নাকউঁচু স্বভাবের হয়ে থাকে।

কারান সেই সব খোঁচা হজম করে নিলেও চুপ থাকেননি তাঁর প্রিয় ছাত্রী আলিয়া ভাট। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলিয়াকে স্বজনপ্রীতির ব্যাপারে প্রশ্ন করা হলে কারো নাম না করে কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। ভাট কন্যা আলিয়া জানিয়ে দেন, তারকা পরিবারে জন্মানোর ফলে একেবারে প্রথমে কিছু বাড়তি সুযোগ-সুবিধে পাওয়া গেলেও পরপর ছবিতে সুযোগ পাওয়ার জন্য শুধুই পারিবারিক যোগাযোগ যথেষ্ট নয়।

তিনি বলেন, কারো নাম না করেই বলতে চাই, এমন অনেকেই অনেক তারকা-পরিবার থেকে এসে বলিউডে পা রাখেন। কিন্তু পরে আর তেমন দাগ রাখতে পারেন না। আসলে দিনের শেষে মানুষ দেখেন একজন অভিনেতাকে। তাঁর পরিবারের জনপ্রিয়তাকে নয়।

আলিয়া নিজে হাইওয়ে, উড়তা পঞ্জাব, ডিয়ার জিন্দেগির মতো ছবিতে সম্পূর্ণ আলাদা একের পর এক চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন দর্শকদের। এ দিন সাংবাদিকদের তিনি বলেন, আমি পরিকল্পনা করে ভট্ট পরিবারে জন্মাইনি। এ বিষয়টা নিয়ে আমার কিছুই করার নেই। আমি সফল, কারণ আমি পরিশ্রমী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কঙ্গনার কটাক্ষের জবাব দিলেন আলিয়া

আপডেট সময় : ১১:৩২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭