এসো না একটু ঘুরিয়া
ডাং মোঃ শাহনুর আলী মামুন

তোমরা এসো না দেখিয়া
পীরের মায়ের চোখের জলে
নদী গেল কাপিয়া।
এই নদীতেই থাকতো আশরাফ
দিনে রাতে ডুবিয়া.
খোয়াজ খিজির শান্তনা দেয়
মায়ের কান্না শুনিয়া।
তোমারা এসো না দেখিয়া
পীরের মায়ের চোখের জলে
টিলা গেল নড়িয়া।
আশরাফ কাঁদে গাছের ডালে,
কাদে বনের পাখি
কৈলাশটিলা কইলো যে পীর,
মাকে এসো দেখি।
বড়ো বড়ো রশির খোঁজে
সবাই গেল বারইয়া
বানলো তারা শক্ত করে,
পাহলোয়ানদের ডাকিয়া।
পট পট করে ছিড়ে রশি
হতাশ লোহার চেইন
চিন্তা করে বুঝে আসে না,
অবাক সবার ব্রেইন।
আশরাফ পীরের পরান কাদে
পিঞ্জিরার ভেতরে
মায়ের চোখের জল যে তারে,
রাখলো বন্ধী করে।
তোমরা এসো না দেখিয়া
আশরাফ পীরের লোহার চেইন
সাক্ষী দিচ্ছে মাজারে থাকিয়া।
প্রতিনিধির নাম 

