ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

একঝাঁক নতুন তারকা নিয়ে ‘চটপটি’

বিনোদন ডেস্ক:: সম্প্রতি তারেক মাহমুদ পরিচালিত চলচ্চিত্র ‘চটপটি’তে জুটিঁ বেধে অভিনয় করলেন চিত্রনায়ক রাশেদ মোর্শেদ ও নাবাগত নায়িকা স্বপ্ন নুপুর। এতে আরেক জুটি হিসাবে থাকছেন আর জে নিরব ও জারা। তারেক মাহমুদের নির্মিত ছবি ‘চটপটি’র মাধ্যমেই বড় পর্দায় আসেন নায়িকা স্বপ্ন নুপুর। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সবই তারেক মাহমুদের।

তিনি বলেন, ‘ছবিটি অনেকটা গান নির্ভর। গানের মানুষদের জীবন কাহিনী নিয়ে মুলত ছবিটি নির্মিত। এছাড়া এতে একঝাঁক নতুন তারকা অভিনয় করছেন। ছবির শুটিং প্রায় শেষ করে এনেছি কিছু কাজ বাকি আছে। আশা করছি সবার দোয়ায় খুব তাড়াতাড়ি শেষ করে সেন্সরে দিবো।’

স্বপ্ন নুপুর বলেন, ‘সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। আমি একটি বেসরকারি ফার্মে চাকরি করি। রাশেদ আমার নায়ক ও ছবিতে একজন গায়ক চরিত্রে অভিনয় করেন। আমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসা পাওয়ার জন্য একজন প্রেমিক যা করে ও তাই করে। এমকি আমাকে নিয়ে একটা গানও তৈরি করে সে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এখন ‘চটপটি’ ছাড়াও আরো দুটি ছবিতে অভিনয় করছি। ছবি দুটির নাম বীরঙ্গনা ও সেন্টমার্টিন।’

চটপটি ছবিটিতে নৃত্য পরিচালক হিসেবে আছেন মাইকল বাবু ও রতন। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শিমুল খান, দৃশিকা, রিমু, রাশমি এলিন, আফফান মিতুল, শাকিলা শিমু, রফিকুল্লাহ, লিজা খানম, আরিফ মাহমুদ তমাল, মৌরি, গাজী ফারুক, শিখা কর্মকার, রাজেশ, এহসান, মালেক সাগর, পীযূষ দ্রাবিড়সহ অনেকেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

একঝাঁক নতুন তারকা নিয়ে ‘চটপটি’

আপডেট সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭